West Bengal Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি, সারাদিন চলবে দুর্যোগ, কবে কমবে বর্ষণ ?
West Bengal Weather Forecast: মূলত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।
Continues below advertisement

ছবি সূত্র- PTI
Continues below advertisement
1/10
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
2/10
দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
3/10
মূলত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে শহর থেকে জেলায়। সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ।
4/10
হাওয়া অফিস আগেই জানিয়েছিল চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
5/10
আগামী ২৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Continues below advertisement
6/10
মূলত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।
7/10
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।
8/10
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশপাসশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ। ঝড়বৃষ্টির প্রভাব দেখা যাবে উত্তরবঙ্গেও।
9/10
আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
10/10
অতএব এখনই কমছে না দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
Published at : 23 Jul 2026 02:52 PM (IST)