Lightning Precaution: রাজ্যে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে, বাঁচার উপায় কী? কী বলছেন বিশেষজ্ঞরা?
West Bengal Weather: প্রত্যেক বছরই বজ্রপাতে রাজ্যে প্রচুর মানুষ প্রাণ হারান। যার অন্যথা হচ্ছে না এবছরও।
Continues below advertisement

বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। - IANS
Continues below advertisement
1/10
কালবৈশাখীর মরশুম চলছে। রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। আর আতঙ্ক তৈরি করছে বজ্রপাত।
2/10
প্রত্যেক বছরই বজ্রপাতে রাজ্যে প্রচুর মানুষ প্রাণ হারান। যার অন্যথা হচ্ছে না এবছরও।
3/10
বৃহস্পতিবারও চন্দ্রকোণায় বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ জন। জানা গিয়েছে, গাছ কাটার সময় বাজ পড়ে মৃত ২ জন। বাড়ি ফেরার পথে বাজ পড়ে আহত ১ মহিলাও।
4/10
বজ্রপাতের হাত থেকে বাঁচতে কী করবেন? এ নিয়ে সতর্ক করে দিয়েছেন আবহবিদ ও বিশেষজ্ঞরা। মেনে চলতে হবে নিম্নলিখিত সতর্কবার্তা।
5/10
বজ্রপাতের সময় খোলা স্থান বর্জন করুন। খোলা মাঠ বা জলাশয়ে থাকবেন না। কংক্রিটের ছাদ বা পাকা বাড়িতে আশ্রয় নেওয়া সবচেয়ে নিরাপদ।
Continues below advertisement
6/10
বজ্রপাতের সময় বড় বা উঁচু গাছের নিচে দাঁড়াবেন না।
7/10
বজ্রপাতের সময় মোবাইল ফোন, ল্যাপটপ, চার্জার, বৈদ্যুতিক তার বা ধাতু নির্মিত কোনও কিছু স্পর্শ করবেন না।
8/10
চেষ্টা করবেন বাড়িতে থাকার। বাড়ির বাইরে থাকলে গাড়ি থামিয়ে জানালা বন্ধ করে তার ভেতরে অপেক্ষা করুন।
9/10
বজ্রপাতের সময় ধাতব বস্তু এড়িয়ে চলুন। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকি ল্যান্ড লাইন টেলিফোনও স্পর্শ করা থেকে বিরত থাকুন।
10/10
বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বেরোতেই হয় পা ঢাকা জুতো পড়ে বের হোন। রাবারের জুতো সবচেয়ে নিরাপদ। - IANS
Published at : 30 Apr 2026 06:35 PM (IST)