West Bengal Weather Monsoon Update : কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি , তাপপ্রবাহ থেকে মিলবে নিস্তার?

তাপপ্রবাহ থেকে মিলবে নিস্তার?
ভ্যাপসা গরম থেকে বাঁচতে বঙ্গবাসীর ভরসা এখন বর্ষা। ঋতু পরিবর্তন না হলেও, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে রাজ্যে।
তাপপ্রবাহের মাঝেই রবিবার দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও এই মুহূর্তে গরম থেকে নিস্তার পাওয়ার আশা নেই।
প্রবল দহন জ্বালা জুড়িয়ে শুক্রবার দুপুরে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দক্ষিণবঙ্গে কবে বর্ষা এখনো জানায়নি আবহাওয়া দফতর।
কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
যদিও শনিবার দিন শুরু হল হাল্কা ভেজা বাতাসেই। তবে বেলা বাড়লে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, এমনটাই আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা থাকছে।
সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা।