✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Today: বুধেও বঙ্গে প্রবল দুর্যোগ? বৃষ্টির দাপট বাড়তে পারে কোন কোন জেলায়?

ABP Ananda   |  17 Jun 2025 04:20 PM (IST)
Weather Today: বুধেও বঙ্গে প্রবল দুর্যোগ? বৃষ্টির দাপট বাড়তে পারে কোন কোন জেলায়?

উপকূলে হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি পর্যন্ত হতে পারে

1

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস। এর আগে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে।

2

এই মুহূর্তে তার অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ। আজ ও কাল দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে।

3

এই ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

4

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

5

উপকূলে হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকার জন্য আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।

6

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল, সেটি এই ঘূর্ণাবর্তের সঙ্গেই যুক্ত হয়েছে।

7

উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Today: বুধেও বঙ্গে প্রবল দুর্যোগ? বৃষ্টির দাপট বাড়তে পারে কোন কোন জেলায়?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.