Weather Today: বিকেল হলেই কালবৈশাখী, সন্ধে থেকে বাড়বে দুর্যোগ, আজ কোথায় কোথায় তুমুল ঝড়বৃষ্টি?
West Bengal Weather Update: আরও ৪ দিন অর্থাৎ মে মাসের ৩ তারিখ রবিবার, ভোটের ফলাফলের আগের দিন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।

ফাইল ছবি
1/10
বৈশাখ মাসে রেকর্ড বৃষ্টি কলকাতায়। ২৯ এপ্রিল বুধবার সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। ফলে বেশ অনেকটা কমেছে রাতের তাপমাত্রায বা সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের থেকে একধাক্কায় ৬ ডিগ্রি নেমে রাতের পারদ পৌঁছে গিয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াসে।
2/10
আরও ৪ দিন অর্থাৎ মে মাসের ৩ তারিখ রবিবার, ভোটের ফলাফলের আগের দিন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী এবং উত্তরবঙ্গে কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
3/10
মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। অতিরিক্ত বজ্রপাতের প্রবণতা বাড়বে রাজ্যজুড়ে।
4/10
আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
5/10
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
6/10
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে।
7/10
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে, অনুমান আবহাওয়াবিদদের।
8/10
কলকাতায় কোনও কোনও জায়গায় গতকাল ভোটের পর ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
9/10
ঝড়ের গতিবেগ ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। সঙ্গে শিলা-বৃষ্টির সতর্কতাও রয়েছে। কলকাতায় গত পরশু থেকেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছিল। আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নেমে মনোরম আবহাওয়া তৈরি হতে চলেছে বলে আভাস।
10/10
উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
Published at : 30 Apr 2026 12:17 PM (IST)