Weather Alert: জোড়া ঘূর্ণাবর্তের জের, শীতের কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি! কতদিন চলবে এই দুর্যোগ?

ABP Ananda   |  18 Jan 2024 03:00 PM (IST)
Weather Alert: জোড়া ঘূর্ণাবর্তের জের, শীতের কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি! কতদিন চলবে এই দুর্যোগ?

আজ দিনভর কোথায় কেমন বৃষ্টি?

1

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এটি ক্রমশ এগোচ্ছে ঝাড়খন্ড ও বিহারের দিকে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। ছবি সৌজন্যে- পিটিআই

2

কার্যত কোল্ড-ডের মতো পরিস্থিতি বেশ কিছু জায়গায়। আজও কাল কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে। ছবি সৌজন্যে- পিটিআই

3

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে। ছবি সৌজন্যে- পিটিআই

4

পুবালী হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরে হাওয়ার পরিমাণ। রাতের তাপমাত্রা দু- তিন ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে।‌ কার্যত কোল্ড ডে পরিস্থিতি বেশ কিছু জেলাতে। ছবি সৌজন্যে- পিটিআই

5

কুয়াশা ও বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ এবং সঙ্গে কোল্ড ডে-র মতো পরিস্থিতি উত্তরবঙ্গের কিছু জায়গায়। কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার দাপট। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। ছবি সৌজন্যে- পিটিআই

6

শুক্রবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ছবি সৌজন্যে- পিটিআই

7

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭১ থেকে ৯১ শতাংশ। ছবি সৌজন্যে- পিটিআই

8

আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে। ছবি সৌজন্যে- পিটিআই

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Alert: জোড়া ঘূর্ণাবর্তের জের, শীতের কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি! কতদিন চলবে এই দুর্যোগ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন