Weather Update : বুধবার কেমন আবহাওয়া থাকবে 'রাত দখলের' রাতে? আবহাওয়া দফতরের বড় ইঙ্গিত

ABP Ananda   |  04 Sep 2024 04:28 PM (IST)
Weather Update : বুধবার কেমন আবহাওয়া থাকবে 'রাত দখলের' রাতে? আবহাওয়া দফতরের বড় ইঙ্গিত

আবহাওয়া দফতরের বড় ইঙ্গিত

1

৪ সেপ্টেম্বর, ফের রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। রাত ৯ টা থেকে ১০ টা জুনিয়র ডাক্তারদের ফোরাম থেকে বিশেষ কর্মসূতির ডাক দেওয়া হয়েছে। কিন্তু সকলেরই শঙ্কা, রাত দখলের এই রাতে কেমন থাকবে আবহাওয়া ?

2

আবহাওয়া দফতর কিন্তু আশার কথাই বলছে। খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু-এক জেলার কয়েকটি জায়গায়। শুক্র,শনি, রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

3

উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে। বুধবারের পর আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

4

বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিমমধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। তবে বুধের রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব কম।

5

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।

6

বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলাতে বেশ কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

7

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার জেলাতে।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

8

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবারের আগে নেই। আপাতত ভাদ্র মাসের চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা অস্বস্তি বাড়াবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update : বুধবার কেমন আবহাওয়া থাকবে 'রাত দখলের' রাতে? আবহাওয়া দফতরের বড় ইঙ্গিত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন