West Bengal Weather Update: শীত বিদায়ের মুখেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, সোম-মঙ্গলে কোথায় কোথায় বর্ষণ?
Rain Prediction: আগামী ২ দিন, সপ্তাহের প্রথম দুদিন সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাইয় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ছবি সূত্র- পিক্সেলস
1/10
শীত বিদায়ের মুখেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। কাল এবং পরশু অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
2/10
মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ ভারী কিংবা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
3/10
আগামীকাল অর্থাৎ সোমবার বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
4/10
পরশু অর্থাৎ মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
5/10
২৪ তারিখ অর্থাৎ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
6/10
তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রার যে খুব একটা পরিবর্তন হবে না, সেই পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ বৃষ্টির প্রভাবে শীত আর ফিরে আসবে না সেভাবে, এমনটাই আন্দাজ করা হচ্ছে।
7/10
শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, আগামী দু'দিন অর্থাৎ ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
8/10
বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং উত্তর-পশ্চিমে শুষ্ক হওয়ার সংস্পর্শে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
9/10
অর্থাৎ আগামী ২ দিন, সপ্তাহের প্রথম দু'দিন সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাইয় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
10/10
আজ রবিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ ছিল আংশিক মেঘলা। সোমবার এবং মঙ্গলবারেও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
Published at : 22 Feb 2026 07:06 PM (IST)