Kolkata Weather: দুপুরের আগেই 'অকাল আঁধার' শহরে, শুরু বৃষ্টি দুর্যোগ, বজ্রপাতের চরম সতর্কতা জেলায় জেলায়

আজ বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে
বৃহস্পতির দুপুর গড়ানোর আগেই আবহাওয়ায় তুমুল বদল। কাল মেঘে ঢাকল আকাশ। জেলায় জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু।
শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি জেলাতে।
কলকাতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।
শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব-পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ২৪ পরগনা হুগলি ও নদিয়া জেলাতে।
রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা।