WB Rain Forecast: ভরা বসন্তে মুখভার আকাশের, বৃষ্টির ভ্রুকুটি এই জেলাগুলিতে

ছবি সৌজন্যে-পিটিআই
ভরা বসন্তে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এই আবহাওয়া চলবে আগামী সপ্তাহ পর্যন্ত।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। আজ উপকূলের জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়তে পারে।
আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।
সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়।
মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।
বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।