West Bengal Weather Update : আগামী ৪-৫ দিনে চড়বে পারদ, সঙ্গে বৃষ্টি এই জেলাগুলিতে, জানুন আগামী সপ্তাহের ওয়েদার আপডেট

ABP Ananda   |  18 Feb 2024 03:06 PM (IST)
West Bengal Weather Update : আগামী ৪-৫ দিনে চড়বে পারদ, সঙ্গে বৃষ্টি এই জেলাগুলিতে, জানুন আগামী সপ্তাহের ওয়েদার আপডেট

আগামী ৪-৫ দিনে চড়বে পারদ, সঙ্গে বৃষ্টি

1

উত্তরবঙ্গে সকালে কুয়াশা থাকবে। কুয়াশার ঘিরে রাখতে পারে পাহাড়ি সবুজকে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

2

তবে আর বেশদিন শৈত্য-সুখ নয়। সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই ক্রমশ চড়বে পারদ। আগামী ৪-৫ দিনে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

3

তাই আবহাওয়া দফতরের ভাষায় বলা যায়, কার্যত শীতের বিদায় শুরু হয়ে গেল। এবার বসন্তের হাওয়া বাংলায়।

4

যদিও দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন। সোম ও মঙ্গলবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

5

বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূমে।

6

উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকবে । দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী দুদিন।

7

বাকি জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ থাকবে । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

8

কলকাতাতেও কাল থেকে ফের চড়বে পারদ। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • West Bengal Weather Update : আগামী ৪-৫ দিনে চড়বে পারদ, সঙ্গে বৃষ্টি এই জেলাগুলিতে, জানুন আগামী সপ্তাহের ওয়েদার আপডেট
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন