West Bengal Weather Update : বৈশাখের শুরুতেই লাফিয়ে বাড়বে তাপমাত্রা, তারই মধ্যে বৃষ্টিতে ভিজবে এই ৪ জেলা
Weather Update : আজ, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

বৃষ্টিতে ভিজবে এই ৪ জেলা
1/8
চড়বে তাপমাত্রা, বাড়বে গরম। বৈশাখের শুরুতেই টানা গরম ও শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত দিন আবহাওয়া দফতর।
2/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সারাদিন আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। বেলা বাড়লে বাড়বে রোদের তেজ, গরম বাড়বে।
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ দিন ধীরে ধীরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
4/8
আজ, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
5/8
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর পশ্চিম থেকে শুকনো এবং গরম হাওয়া প্রবেশ করার জন্য এইভাবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
6/8
পয়লা বৈশাখ কেটেছে বৃষ্টিহীনভাবেই। আংশিক মেঘলা আকাশ ছিল। কাল থেকেই বাড়ছে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো গরম আবহাওয়া, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি।
7/8
আগামী ৪ দিনে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
8/8
পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দুর্যোগের পর্যায়ে পৌঁছবে না। অতয়েব গরম থেকে বাঁচতে যাঁরা পাহাড়ে যাচ্ছেন, তাঁদের জন্য সময়টা ভাল।
Published at : 15 Apr 2024 07:30 AM (IST)