Bengal Weather Update: ছুটির সকালে কুয়াশা, শৈত্য প্রবাহের সতর্কতা কোথায় কোথায় ?

ছুটির সকালে কুয়াশা, শৈত্য প্রবাহের সতর্কতা কোথায় কোথায় ?
উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।
বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।
আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
শৈত্য প্রবাহের ( Winter Update ) পরিস্থিতি পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে।
মরশুমের শেষ বেলায় শীতের কামড়। রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ।