Yuva Sathi Scheme: যুব সাথীর ফর্ম পূরণে কী কী নথি লাগবেই? বেকার ভাতা কারা পাবেন, কারা পাবেন না?
নিয়ম অনুযায়ী, যতদিন না আবেদনকারী কোনো চাকরি বা কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই ভাতা চলবে।

এই অর্থ সরাসরি উপভোক্তার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে এই সুবিধা আজীবন পাওয়া যাবে না
1/7
শনিবার থেকে দুয়ারে সরকারের ধাঁচে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে চালু হল যুব সাথী রেজিস্ট্রেশন ক্যাম্প। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মাসে দেড় হাজার টাকা বেকার ভাতার জন্য লাইনে দাঁড়িয়েছেন।
2/7
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। এই অর্থ সরাসরি উপভোক্তার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে এই সুবিধা আজীবন পাওয়া যাবে না।
3/7
নিয়ম অনুযায়ী, যতদিন না আবেদনকারী কোনো চাকরি বা কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই ভাতা চলবে। তবে এর সর্বোচ্চ সময়সীমা ৫ বছর। অর্থাৎ, ৫ বছর পূর্ণ হলে অথবা চাকরি পেলে—যেটি আগে ঘটবে, তখনই এই ভাতা বন্ধ হয়ে যাবে।
4/7
বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।
5/7
প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার হতে হবে। আবেদনকারী যদি ইতিমধ্যেই অন্য কোনো সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পান বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতার প্রাপক হন, তবে তিনি এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে স্কলারশিপ বা শিক্ষামূলক কোনো অনুদান এর আওতার বাইরে থাকবে।
6/7
ফর্ম জমা দেওয়ার সময় আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রগুলোর সেলফ অ্যাটেস্টেড (Self-attested) ফটোকপি বা জেরক্স অবশ্যই পিন করে দিতে হবে, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট।
7/7
পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড। ব্যাঙ্কের পাসবুক (প্রথম পাতা) অথবা একটি ক্যানসেল চেক, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কাস্ট সার্টিফিকেট। ফর্মের জন্য পাসপোর্ট সাইজ ছবি।
Published at : 15 Feb 2026 05:23 PM (IST)