Higher Secondary 2024: উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর জন্য নয়া নিয়ম, প্রশ্নে এবার সিরিয়াল নম্বর

ABP Ananda   |  05 Feb 2024 10:22 AM (IST)
Higher Secondary 2024: উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর জন্য নয়া নিয়ম, প্রশ্নে এবার সিরিয়াল নম্বর

ছবি সৌজন্যে-পিটিআই

1

মাধ্যমিক থেকে শিক্ষা। এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর।

2

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।

3

সেখানে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে।

4

বিজ্ঞপ্তি জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন, প্রশ্নপত্রে যে সিরিয়াল নম্বর থাকবে তা পরীক্ষার্থীদের তা জানাবেন সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং ইনভিজিলেটররা। পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়টি জানাতে নির্দেশ দিয়েছে সংসদ।

5

সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।

6

বিজ্ঞপ্তিতে সংসদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, প্রশ্নপত্রের একদম উপরে ডান দিকে এই সিরিয়াল নম্বর থাকবে।

7

সংশ্লিষ্ট সিরিয়াল নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে লিখতে হবে উত্তরপত্রে। যা বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে সংসদ।

8

প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রেই থাকবে এই সিরিয়াল নম্বর। বিষয় ভিত্তিক এবং প্রশ্নপত্র ভিত্তিক এই সিরিয়াল নম্বর পরিবর্তন হবে।

9

প্রত্যেক ইনভিজিলেটরদের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীকে উত্তরপত্রে সিরিয়াল নম্বর লিখলে তবেই তা সই করবেন তিনি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • শিক্ষা
  • Higher Secondary 2024: উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর জন্য নয়া নিয়ম, প্রশ্নে এবার সিরিয়াল নম্বর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন