✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Earning Online: পড়াশোনার ক্ষতি হবে না, আবার হাতে কিছু টাকাও আসবে, অনলাইন এই সব কাজ করতে পারেন পড়ুয়ারা…

ABP Ananda   |  06 Jan 2026 08:39 AM (IST)
Earning Online: পড়াশোনার ক্ষতি হবে না, আবার হাতে কিছু টাকাও আসবে, অনলাইন এই সব কাজ করতে পারেন পড়ুয়ারা…

ছবি: ফ্রিপিক।

1

পড়াশোনার পাশাপাশি কিছু রোজগার করা গেলে মন্দ হয় না। বিশেষ করে কলেজ-ইউনিভার্সিটিতে থাকাকালীন কিছু কাজও করেন অনেকে।

2

কেউ আর্থিক সমস্যার জন্য পড়াশোনার পাশাপাশি কাজও করেন। কেউ কেউ আবার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যও ওই পথে পা বাড়ান।

3

তবে ডিজিটাল যুগে পড়াশোনার পাশাপাশি, অনলাইন রোজগার মোটেও অসাধ্য জিনিস নয়। বরং বেশ কিছু উপায় রয়েছে।

4

স্কুল পড়ুয়াদের অনলাইন ক্লাস করানো যায়। বিভিন্ন অনলাইন টিউটরিং প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত হতে পারেন।

5

লেখালেখি, গ্রাফিক ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং জানা থাকলেও অনলাইন রোজগারের সুযোগ রয়েছে প্রচুর।

6

বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকল লেখা পাঠাতে পারেন। ব্লগ লিখেও রোজগার সম্ভব।

7

অনলাইন সমীক্ষা চালানোর জন্য টাকা দেয় একাধিক ওয়েবসাউট। ফাঁকা সময়ে ওই কাজ করাই যায়।

8

ছোটখাটো সংস্থা, ব্যবসায়ী বা কনটেন্ট ক্রিয়েটরদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল সামলানোর জন্য লোকের প্রয়োজন পড়ে। পড়ুয়াদের জন্য ভাল সুযোগ।

9

ভিডিও এডিটিংয়ের পাশাপাশি, লোগো ডিজাইন, পোস্টার এবং থামনেল বানাতে পারলে রোজগারের অভাব হবে না।

10

অনলাইন ডেটা এন্ট্রির কাজও পেতে পারেন। এর জন্য বিশেষ দক্ষতারও প্রয়োজন নেই।

11

নিজের লেখা নোটস বা ডিজিটাল নোটসের বিনিময়েও আয় সম্ভব। শিক্ষা সংক্রান্ত যে সব ওয়েবসাইট রয়েছে, সেগুলিতে চোখ রাখুন।

12

পড়াশোনার পাশাপাশি, ইউটিউবও রোজগারের মাধ্যম হতে পারে। এডিটিং জানা থাকলে নিজেই সব করে নিতে পারবেন।

13

ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • শিক্ষা
  • Earning Online: পড়াশোনার ক্ষতি হবে না, আবার হাতে কিছু টাকাও আসবে, অনলাইন এই সব কাজ করতে পারেন পড়ুয়ারা…
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.