NEET UG 2023 Date: ২০২৩ সালে 'নিট' পরীক্ষা কবে? জানুন নিয়মকানুন

ABP Ananda   |  14 Dec 2022 02:34 PM (IST)
NEET UG 2023 Date: ২০২৩ সালে 'নিট' পরীক্ষা কবে? জানুন নিয়মকানুন

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং প্রশাসনিক সংস্থা আয়োজন করতে চলেছে National Eligibility cum Entrance Test (NEET UG 2023)- এর।

2

আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের একমাত্র এবং সবচেয়ে বড় medical entrance exam অর্থাৎ মেডিক্যাল পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে। এখনও NEET UG 2023 পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

3

খুব তাড়াতাড়ি এই পরীক্ষা হতে চলেছে বলে শোনা গিয়েছে। NEET UG 2023- এর অফিশিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ, সিলেবাস, অ্যাপ্লিকেশন ফর্ম, বিভিন্ন তথ্য এবং পরীক্ষার ধরন সম্পর্কে জানা যাবে।

4

NEET UG 2023- এর অফিশিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ, সিলেবাস, অ্যাপ্লিকেশন ফর্ম, বিভিন্ন তথ্য এবং পরীক্ষার ধরন সম্পর্কে জানা যাবে। NEET UG 2023 পরীক্ষার অ্যাপ্লিকেশন পদ্ধতিতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। এই তালিকায় রয়েছে রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, ছবি আপলোড, পেমেন্ট।

5

যাঁরা আগামী বছর NEET পরীক্ষা দেবেন, তাঁদের পুরো আর্টিকেলটি পড়ে দেখতে বলা হয়েছে। এর ফলে একজন NEET 2023- এর পরীক্ষার্থী প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। যেমন- বয়স সীমা, কী কী ডকুমেন্ট লাগবে এবং অন্যান্য তথ্য জানা যাবে।

6

Information Bulletin NEET(UG)-2022 অনুসারে NEET (UG) পরীক্ষায় মোট চারটি বিষয় থাকবে। প্রতিটি বিষয়ের দুটো বিভাগ থাকবে। সেকশনে এ- তে থাকবে ৩৫টি প্রশ্ন। অন্যদিকে সেকশন বি- তে থাকবে ১৫টি প্রশ্ন। এই ১৫টি প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীরা যেকোনও ১০টি প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ পাবেন।

7

NEET 2023 পরীক্ষার প্রশ্নপত্রে মোট ২০০টি প্রশ্ন থাকবে। মোট ৩ ঘণ্টা ২০ মিনিটের পরীক্ষা হবে। কাগজ এবং কলমে এই পরীক্ষা হবে। মোট ১৩টি ভাষায় এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

8

ইংরেজি, হিন্দি, অহমিয়া, বাংলা, গুজরাটি, মালয়ালম, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু, উর্দু এবং পাঞ্জাবি ভাষায় পরীখা হবে। মোট ৭২০ নম্বরের পরীক্ষা হবে NEET 2023- এর ক্ষেত্রে।

9

পরীক্ষা দেওয়ার সময় ১৭ বছর বয়স পূর্ণ হলে NEET 2023 পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। অথবা ওই পড়ুয়া যে বছর Undergraduate Medical Course- এ ভর্তি হয়েছে সেই বছর ৩১ ডিসেম্বরের আগে ১৭ বছর বয়স পূর্ণ হতে হবে।

10

ভারতের ৫৪৩টি শহরে এবং দেশের বাইরে ১৪টি শহরে NTA NEET 2023 পরীক্ষা হবে। নতুন রিপোর্টে বলা হচ্ছে, হয়তো চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসেই, NEET UG 2023 পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ হবে। তবে এখনও NTA কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি। সাধারণত পরীক্ষার তিন থেকে চার মাস আগে NTA এই পরীক্ষার information brochure এবং registration forms প্রকাশ করে। ছবি সৌজন্য- পিক্সেলস

  • হোম
  • ফটো গ্যালারি
  • শিক্ষা
  • NEET UG 2023 Date: ২০২৩ সালে 'নিট' পরীক্ষা কবে? জানুন নিয়মকানুন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন