Hiran Chatterjee : ''কম দামের পাঞ্জাবি, আড়াইশো টাকার জুতো পরি', ভোটের প্রচারে দেবকে আক্রমণ হিরণের

ABP Ananda   |  10 Apr 2024 07:30 AM (IST)
Hiran Chatterjee : ''কম দামের পাঞ্জাবি, আড়াইশো টাকার জুতো পরি', ভোটের প্রচারে দেবকে আক্রমণ হিরণের

হিরণ চট্টোপাধ্যায় ( ছবি - ফেসবুক )

1

ঘাটালে দু'বারের সাংসদ দেব। ২০১৯ সালে কয়েক লক্ষ ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পরাজিত করেন তিনি। ঘাটাল জয় করতে এবার দেবের বিপরীতে অভিনেতা-বিধায়ক হিরণকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।

2

ঘাটালে নির্বাচনের বড় ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বার বার সোচ্চার হয়েছে তৃণমূল সরকার। তৃণমূলের দাবি , কেন্দ্র না করলে, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। হিরণের দাবি, তৃণমূলের ব্যর্থতাতেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি।

3

বিধায়ক হিসেবে দেবের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। এবার ঘাটালে দেবের বিরুদ্ধেই প্রার্থী তিনি। হাতিয়ার, সেই দুর্নীতির অভিযোগ। হিরণ বললেন, 'আগের সাংসদ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে মানুষের। কাজের ক্ষেত্রে বৈষম্য হয়েছে দুর্নীতি হয়েছে ঘাটালে'

4

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। মুম্বইয়ের প্রতিষ্ঠিত কর্মজীবন ছেড়ে প্রথমে অভিনেতা ও পরে রাজনেতা হওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না হিরণ চট্টোপাধ্যায়ের কাছে।

5

লড়াইয়ের ময়দানে পিছপা হননি। লোকসভা ভোটে তাঁর নতুন চ্যালেঞ্জ ঘাটাল। দেবকে হারিয়ে ঘাটাল জয় করতে আত্মবিশ্বাসী বিজেপির তারকা প্রার্থী।

6

যদিও তিনি বলছেন, আমি তারকা প্রার্থী নই। দেব নিজেকে তারকা সাংসদ ভাবে। আমার পোশাকে কোথাও তারকার চিহ্ন নেই।

7

হিরণের দাবি, কম দামের পাঞ্জাবি পরি। আড়াইশো টাকার জুতো পরি । নিজেকে তারকা প্রার্থী ভাবতে চান না 'নবাব নন্দিনী'-র নবাব।

8

মুম্বইতে হিরণের প্রতিষ্ঠিত কর্মজীবন ছিল বহুজাতিক সংস্থায়। আচমকা সেই কাজ ছেড়ে চলে আসেন বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা হতে।

9

কিছু বছর পরে আবার পেশা পরিবর্তন। অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করেন হিরণ চট্টোপাধ্যায়। ২০২১ সালে বিজেপিতে যোগদান করার পর মেলে খড়পুর বিধানসভা আসনে লড়াইয়ের টিকিট। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকারকে ৩ হাজার ৭৭১ ভোটে পরাজিত করেন বিজেপির তারকা প্রার্থী।

10

২০২২ সালে খড়গপুর পুরসভার নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জয়লাভ করেন। বিধায়ক থেকে এবার সাংসদ হওয়ার লড়াই।

  • হোম
  • ফটো গ্যালারি
  • নির্বাচন ২০২8
  • Hiran Chatterjee : ''কম দামের পাঞ্জাবি, আড়াইশো টাকার জুতো পরি', ভোটের প্রচারে দেবকে আক্রমণ হিরণের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন