TMC Vote Percentage : তৃণমূলের 'খেলা' শেষ ! ২০২১-এর তুলনায় কত ভোট কমেছে জানেন ? এই দুর্দশা দেখে হতবাক সকলে
TMCs Vote Percentage Compared to 2021 : ১৫ বছর পর পরিবর্তনের হাওয়া। তৃণমূলের এই দুর্দশা কী করে? ভোটের শতাংশে কত ভোট পেয়েছে মমতার দল? কত বেড়েছে বিজেপির?
Continues below advertisement

কেন এই দুর্দশা তৃণমূলের? কত শতাংশ ভোট পেয়েছে?
Continues below advertisement
1/7
কলকাতা : ২৬-এর বিধানসভা নির্বাচনে জেলায় জেলায় গেরুয়া 'ঝড়'। আর এই ঝড়ে বিধ্বস্ত তৃণমূল কংগ্রেস। 'সোনার বাংলা' গড়ার লক্ষে বিজেপির পরিকল্পনা সফল করতে সঙ্গ দিয়েছে বাংলার মানুষ। আর এর ফলেই ১৫ বছর পর পরিবর্তনের হাওয়া বয়েছে। কিন্তু তৃণমূলের এই দুর্দশা কী করে? ভোটের শতাংশে কত ভোট পেয়েছে মমতার দল? কত বেড়েছে বিজেপির ভোট?
2/7
তথ্য বলছে, ১৫% ভোটের সুইং হয়েছে। আর এখানেই 'খেলা' শেষ হয়ে গিয়েছে তৃণমূলের! বিপুল সংখ্যায় ভোট পেয়ে বাংলা দখল করার স্বপ্ন পূরণ হলো বিজেপির।
3/7
২০২১-এর তুলনায় ২০২৬ সালে বিজেপির ভোট বাড়ল ৬৩ লক্ষ। ২০২১-এর তুলনায় তৃণমূলের ভোট কমল ২৯ লক্ষ। এই সংখ্যাটা নেহাত কম নয়। বিজেপি তার পরিশ্রমের যথাযথ ফল পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
4/7
২০২৬ এর বিধানসভা নির্বাচনে ৬৩ লক্ষ ভোটের নিরিখে বিজেপি ৪৬% ভোট পেয়েছে। অন্যদিকে, তৃণমূল পেয়েছে মাত্র ৪১% শতাংশ। সরকারে থেকে এতো কম ভোট ভাবাচ্ছে মানুষকে।
5/7
গত বিধানসভার ভোটের শতাংশ হিসেবে করলে দেখা যাচ্ছে, ২০২১-এ তৃণমূল পেয়েছিল ৪৮%, আর বিজেপি পেয়েছিল ৩৮% শতাংশ। ১৫% -এর ভোট সুইংয়েই ৭৭ থেকে বেড়ে বিজেপি পেয়ে গেল ২০৭টি আসন। যা ভাবতেই পারেনি কেউ।
Continues below advertisement
6/7
২০২১-এর ১০%-এর ঘাটতি মিটিয়ে তৃণমূলের চেয়ে ২০২৬-এ আরও ৫% বেশি ভোট পেলো বিজেপি। আর এই ৫ শতাংশেই ধূলিসাৎ হয়ে গেল তৃণমূল।
7/7
ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল, গেরুয়া ঝড়ে ধরাশায়ী মুখ্যমন্ত্রী-সহ একের পর এক হেভিওয়েট ও ২২ জন মন্ত্রী। ৯ জেলায় তৃণমূল একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ৮০-তেই আটকে পড়েছে তৃণমূল।
Published at : 06 May 2026 06:16 AM (IST)