Digital Election Campaig Spending: ডিজিটাল প্রচারে জোর রাজনৈতিক দলগুলির, বিজেপি-তৃণমূল-কংগ্রেস, অনলাইন ভোটপ্রচারে কে, কত টাকা খরচ করল?
BJP-TMC Digital Campaign Spending: ডিজিটাল প্রচারে কোন দল, কত খরচ করল? কী বলছে হিসেব? ছবি: Gemini.
Continues below advertisement

BJP-TMC Digital Campaign Spending. ডিজিটাল প্রচারে কোন দলের, কত খরচ? ছবি: Gemini.
Continues below advertisement
1/10
ভোটের বাজারে সর্বত্রই নেতা-নেত্রীদের মুখ। তবে ডিজিটাল যুগে রাজনৈতিক বিজ্ঞাপন শুধুমাত্র পোস্টার, ব্যানার, টেলিভিশন, সংবাদপত্রের পাতার মধ্যে আটকে নেই। ডিজিটাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতেও বিজ্ঞাপন দেয় বিভিন্ন রাজনৈতিক দল।
2/10
পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য়ের নির্বাচনেও প্রচারে কোনও ঘাটতি ছিল না। বিজেপি, তৃণমূল, DMK- ডিজিটাল প্রচারে জোর দিয়েছে সব দলই। ডিজিটাল বিজ্ঞাপন বাবদ কোন দল কত খরচ করল জানুন।
3/10
Google-এর Ads Transparency Centre এবং Meta-র Ad Library থেকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম নির্বাচন উপলক্ষে গত ২৫ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের খরচ-খরচার হিসেব মিলেছে।
4/10
বাকি সবার চেয়ে বিজ্ঞাপনবাবদ খরচে এগিয়ে রয়েছে বিজেপি। ডিজিটাল বিজ্ঞাপনে চার রাজ্যে ৪০ কোটি টাকারও বেশি খরচ করেছে তারা। Google এবং Meta-তে প্রায় ৫০০০০ বিজ্ঞাপন দিয়েছে তারা। তবে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, তার পর অসম।
5/10
এই একই সময়ে কংগ্রেস ৫ কোটি টাকার মতো খরচ করেছে ডিজিটাল বিজ্ঞাপনে। বিশেষ করে কেরল এবং অসম নির্বাচন উপলক্ষে Meta-য় তাদের জোরাল উপস্থিতি। তুলনায় Google-এ কম খরচ করেছে। পশ্চিমবঙ্গের জন্য বিজ্ঞাপনে জোর দেয়নি তারা।
Continues below advertisement
6/10
আঞ্চলিক দলগুলি Google-এর পরিবর্তে Meta-য় বিজ্ঞাপনে জোর দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল Meta-য় বিজ্ঞাপনবাবদ ১.৮ কোটি টাকা খরচ করেছে। Google-এ তাদের খরচ করতে দেখা যায়নি।
7/10
তামিলনাড়ুতে DMK Meta-য় ৯০ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে। AIADMK খরচ করেছে ৭০ লক্ষ টাকা। Google-এ কোনও বিজ্ঞাপন দেয়নি।
8/10
রাজনৈতিক দলগুলির বিজ্ঞাপনের ধরনেও ফারাক চোখে পড়েছে। বিজেপি-র তরফে দলের মাধ্যমেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। দলের জাতীয় এবং রাজ্য শাখার পেজে বিজ্ঞাপন দিয়েছে গেরুয়া শিবির। নিজেদের নেটওয়র্কেই টাকা খরচ করেছে তারা।
9/10
সেই তুলনায় তৃণমূল, DMK, AIADMK দলের অফিশিয়াল পেজে বিজ্ঞাপন দেয়। তবে থার্ড পার্টির উপর নির্ভরশীল ছিল তারা। তৃণমূল নেতৃত্ব এবং সমর্থকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসিয়াল পেজ এবং আরও তিনটি পেজ থেকে সবচেয়ে বেশি খরচ হয়, ৩.৫ কোটি।
10/10
DMK-ও Ellorum Nammudan, Orae Thalaivan-এর মতো পেজ থেকে সমর্থন পায়। খরচ হয় ২.৫ কোটি টাকা। অনলাইন প্রচার সংক্রান্ত খরচ-খরচাও দিতে হয় নির্বাচন কমিশনকে। কিন্তু সেই সংক্রান্ত নির্দিষ্ট বিধি না থাকায়, রাজনৈতিক দলগুলির দায়বদ্ধতা নেই বলে দাবি অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মসের।
Published at : 29 Apr 2026 03:40 PM (IST)