Tollywood Election: কারও মুখে মমতা-স্তুতি, কেউ গেরুয়া উত্তরীয় গলায় দিলেন ভোট! টলি-তারকাদের নির্বাচনের হাল হকিকত
Election 2026: টলি তারকাদের ভোটের ছবি

টলি তারকাদের নির্বাচন
1/13
দ্বিতীয় দফার নির্বাচনে তারকাদের সমাহার, ভোট দিলেন টলিউডের বহু তারকারাই। আরবানায় ভোট দিলেন, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভোট দিয়ে মা দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের প্রসঙ্গ তুললেন নায়িকা
2/13
মায়ের সঙ্গে ভোট দিলেন মিমি চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা অভিনেত্রীর মুখে। অন্যদিকে, নিজের কেন্দ্রে ভোট দিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
3/13
ভোট দিলেন, যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। ভোট দিয়ে বেরিয়ে, অনুরাগীদের সঙ্গে সেলফিতে মজলেন ২ তারকা।
4/13
ভোট দিলেন ইমন চক্রবর্তী, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে, ভোট দিলে কালি লাগানো আঙুলের ছবি শেয়ার করলেন সোহিনী সরকার ও।
5/13
২ প্রার্থীর ভোটদান। নিজের নিজের কেন্দ্রে ভোট দিলেন অদিতি মুন্সী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন ২ জনেই।
6/13
ভোট দিলেন অভিনেত্রী রনিতা দাস, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। অন্যদিকে, নিজের কেন্দ্রে ভোট দিয়ে ছবি শেয়ার করলেন চৈতি ঘোষাল।
7/13
সল্টলেকে নিজের কেন্দ্রে ভোট দিলেন, গার্গী রায়চৌধুরী। নিজের কেন্দ্রে ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করলেন পাওলি দাম।
8/13
নিজের কেন্দ্রে ভোট দিয়ে, সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় আঙুলের কালির ছবি পোস্ট ঐশ্বর্য্য সেন।
9/13
ভোট দিলেন দর্শনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। সোশ্যাল মিডিয়ায় সাদা কালো ছবি পোস্ট চান্দ্রেয়ী ঘোষের।
10/13
ভোট দিলেন অহনা আর দীপঙ্কর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আঙুলের কালির ছবি। মা বাবার সঙ্গে বাড়ি থেকেই ভোট দেওয়ার ছবি পোস্ট রুদ্রজিৎ ও প্রমিতার।
11/13
ভোট দিলেন মিঠুন চক্রবর্তী, গলায় গেরুয়া উত্তরীয় নিলেন, চোখ ঢাকলেন কালো চশমায়। বিজেপির প্রচারে সক্রিয়ভাবে ছিলেন তিনি। অন্যদিকে, নিজের কেন্দ্রে ভোট দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রচারে দেখা গিয়েছিল তাঁকে।
12/13
ভোট দিলেন অভিনেত্রী পার্নো মিত্র, বোনের সঙ্গে ভোট দিয়ে, কালো পোশাকে ছবি পোস্ট অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের।
13/13
মা শতরূপা আর দিদি চিত্রাঙ্গদার সঙ্গে ভোট দিলেন ঋতাভরী চক্রবর্তী। মা হওয়ার পরে, এই প্রথম ভোট চিত্রাঙ্গদার। অন্যদিকে, ভোট দিয়ে উচ্ছ্বসিত ছবি পোস্ট সৌরভের।
Published at : 29 Apr 2026 05:25 PM (IST)