PM Modi on Trinamool: "বেছে বেছে সব হিসেব নেওয়া হবে", ব্রিগেডের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির!
West Bengal Election 2026: ব্রিগেডে আসা বিজেপি কর্মীদের চোর বলছে তৃণমূল। আসল চোর কে, পশ্চিমবঙ্গবাসী জানে, ব্রিগেডের সভা থেকে বলেন নরেন্দ্র মোদি।

ব্রিগেডের সভা থেকে কী বললেন নরেন্দ্র মোদি?
1/10
ব্রিগেডের সভা থেকে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। "বাংলা থেকে উৎখাত হবে নির্মম সরকার", বলেন তিনি।
2/10
"ব্রিগেডে আসা বিজেপি কর্মীদের চোর বলছে তৃণমূল। আসল চোর কে, পশ্চিমবঙ্গবাসী জানে", ব্রিগেডের সভা থেকে বলেন নরেন্দ্র মোদি।
3/10
বিজেপির ব্রিগেডে বাধা দিতে সব অস্ত্র প্রয়োগ করেছে নির্মম সরকার। বিজেপি কর্মীদের বাস আটকাতে ব্রিজ বন্ধ করে দিয়েছিল: নরেন্দ্র মোদি
4/10
বাংলায় মহাজঙ্গল-রাজের পতনের কাউন্টডাউন শুরু। বাংলায় আইনের শাসন ফিরবেই। তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না। বেছে বেছে সব হিসেব নেওয়া হবে: নরেন্দ্র মোদি
5/10
নির্মম সরকার যতই জোর লাগাক, পরিবর্তন আটকাতে পারবে না: নরেন্দ্র মোদি
6/10
বিজেপি, এনডিএ-র ওপর মহিষাসুরমর্দিনীর আশীর্বাদ আছে: নরেন্দ্র মোদি
7/10
রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, বিজেপি সেই বাংলা গড়বে: নরেন্দ্র মোদি
8/10
বাংলায় যুবকরা না ডিগ্রি পাচ্ছেন, না চাকরি পাচ্ছেন। পশ্চিমবঙ্গ ছে়ড়ে ভিনরাজ্যে যেতে হচ্ছে যুবকদের: নরেন্দ্র মোদি
9/10
পশ্চিমবঙ্গে সবক্ষেত্রে দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে চাকরি বিক্রি হচ্ছে: নরেন্দ্র মোদি
10/10
তৃণমূল সরকার সবেতে কাটমানি খায়। সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ: নরেন্দ্র মোদি
Published at : 14 Mar 2026 06:49 PM (IST)