Ajay Devgan: মার্শাল আর্টসে পারদর্শী অজয় গাড়ির শৌখিন, জন্মদিনে 'দৃশ্যম' অভিনেতা সম্পর্কে অজানা তথ্য

ABP Ananda   |  02 Apr 2024 03:05 PM (IST)
Ajay Devgan: মার্শাল আর্টসে পারদর্শী অজয় গাড়ির শৌখিন, জন্মদিনে 'দৃশ্যম' অভিনেতা সম্পর্কে অজানা তথ্য

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1

অজয় দেবগণ তাঁর আসল নাম নয়। তাঁর জন্মের পর নাম রাখা হয়েছিল বিশাল বীরু দেবগণ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে নাম বদলের সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকে তাঁর নাম অজয়।

2

এখন তিনি বড়পর্দার নায়ক। অ্যাকশন মাস্টার! কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি পা রেখেছিলেন শিশুশিল্পী হিসেবে। ১৯৮৫ সালে 'পেয়ারি বেহনা' ছবিতে ডেবিউ করেন তিনি। ছবির নায়ক মিঠুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি।

3

নিপুণ, নিখুঁত অভিনেতাই কেবল নন, অজয় দেবগণ মার্শাল আর্টসেও পারদর্শী। তায়কোন্ডোতে তিনি ব্ল্যাক বেল্ট। এছাড়া তাঁর ঝুলিতে থাকা অজস্র অ্যাকশনে ভরপুর সিনেমাতেও তাঁর মার্শাল আর্টস দেখেছেন দর্শক।

4

যদি কোনও ছবিতে গভীর ও সিরিয়াস চরিত্রে অভিনয় করার কথা হয়, সেক্ষেত্রে বলিউডের অন্যতম সেরা চয়েস অজয় দেবগণ। বলা হয়, চোখ দিয়েই অর্ধেক অভিনয় সেরে ফেলতে পারেন অজয়।

5

পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর ২০০৮ সালে। ছবির নাম 'ইউ মি অউর হম'। ছবিতে স্ত্রী কাজলের সঙ্গে অভিনয় করেন তিনি। রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি ছিল সেটি।

6

ছবিতে ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখা যায় অভিনেতাকে প্রায়ই। সেই স্টান্টের অধিকাংশই তিনি নিজেই করেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠাই তাঁকে বলিউডের প্রথম সারির অ্যাকশন হিরো করে তুলেছে।

7

অজয় দেবগণ 'গাড়ি বিলাসী' বা বলা ভাল গাড়ির শৌখিন। তাঁর নিজের সঞ্চয়ে একাধিক বিলাসবহুল ও ভিন্টেজ গাড়ি রয়েছে। ২০১৭ সালের 'গোলমাল এগেইন' ছবিতে তাঁর কালেকশনের একাংশ দেখতে পাওয়া গিয়েছিল।

8

সাফল্যমণ্ডিত বিপুল অভিনয় কেরিয়ারের পাশাপাশি অজয় দেবগণ একজন সমাজকর্মীও বটে। একাধিক সামাজিক ইস্যুর পক্ষে থাকেন তিনি যার মধ্যে শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষা অন্যতম।

9

অজয় প্রায় ১০০টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। তবে তার সঙ্গে একাধিক আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন। তার মধ্যে একাধিক পঞ্জাবী ও মরাঠি ছবি রয়েছে।

10

অজয় দেবগণের ট্যাটু আছে। শরীরে ট্যাটু করে মেয়ের নাম লিখিয়েছেন তারকা। বুকে নায়সা ট্যাটু আছে তাঁর। বাবা-মেয়ের অবিচ্ছেদ্য সম্পর্কের আভাস দেয় এই ট্যাটু।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Ajay Devgan: মার্শাল আর্টসে পারদর্শী অজয় গাড়ির শৌখিন, জন্মদিনে 'দৃশ্যম' অভিনেতা সম্পর্কে অজানা তথ্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন