'Drishyam 2': 'সপরিবারে' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির বিজয় সালগাঁওকর, প্রকাশ্যে ছবি

'দৃশ্যম ২' ট্রেলার লঞ্চ
অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল অজয় দেবগণ (Ajay Devgn), তব্বু (Tabu), অক্ষয় খন্না (Akshaye Khanna) অভিনীত 'দৃশ্যম ২'-এর ট্রেলার ('Drishyam 2' Trailer Out)।
এদিন ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে সেই ট্রেলার শেয়ার করে নেন অভিনেতা।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। ফর্মাল পোশাকে হাজির ছিলেন অজয় দেবগণ।
১৭ অক্টোবর, সোমবার, মুক্তি পেল জনপ্রিয় ছবি 'দৃশ্যম'-এর দ্বিতীয় ভাগের ট্রেলার।
এদিন সোশ্যাল মিডিয়ায় আগামী ছবির ট্রেলার পোস্ট করে অজয় দেবগণ লেখেন, 'শব্দে নয়, দৃশ্যে মন দিন। কারণ শব্দের মধ্যে, মিথ্যা লুকিয়ে পড়ার জায়গা খুঁজেই নেয়। দৃশ্যম ২ ট্রেলার মুক্তি পেয়েছে। কেস নতুন করে খুলছে ১৮ নভেম্বর, ২০২২।'
ট্রেলারেই স্পষ্ট ৭ বছর আগে বন্ধ হয়ে যাওয়া বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কেস ফের খুলছে।
একাধিক অনভিপ্রেত ঘটনার মধ্যেই দিয়ে যেতে হবে এই পরিবারকে। ফের একাধিক দুঃস্বপ্নের সম্মুখীন হতে হবে তাঁদের।
এবার এসিপি থমাসের চরিত্রে দেখা যাবে অক্ষয় খন্নাকে। বিজয়ের 'মিথ্যা' ধরার দায়িত্বে এবার তিনিই।
তবে তাঁর সঙ্গে অবশ্যই যোগ দেবেন আইজি মীরা দেশমুখ। এই ছবিতেও মীরার চরিত্রে তব্বু ও বিজয়ের চরিত্রে অজয় দেবগণ রয়েছেন।
এছাড়াও আগের ছবির মূল স্টারকাস্ট থাকছে। দ্বিতীয় ছবিতেও দর্শকদের মন জয় করতে আসছেন বিজয় সালগাঁওকরের চরিত্রে অজয় দেবগণ।