'Hostel Days': তিন বন্ধুর বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ 'হস্টেল ডেজ়'
New Web Series: নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে হইচই। কলেজ জীবন ও খাবার যাব মূলে থাকবে। সিরিজের নাম হস্টেল ডেজ়। সিরিজটি দেখতে পাওয়া যাবে ২৫ নভেম্বর থেকে।
আসছে 'হস্টেল ডেজ়'
1/10
বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ। নাম 'হস্টেল ডেজ়'।
2/10
অভিনয়ে একগুচ্ছ মুখ। রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, অর্পণ ঘোষাল, রোহন ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য। দেখা যাবে কাঞ্চন মল্লিককেও।
3/10
সিরিজের মাধ্যমে দর্শক ফিরে পাবেন তাঁদের কলেজ জীবনের স্মৃতি। পরিচালনায় সৌভিক মণ্ডল ও সাত্যকি কুণ্ডু।
4/10
ইঞ্জিনিয়ারিং হোস্টেল জীবনের মজা এবং তিন 'মিসফিট' কলেজ বন্ধুর দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক জীবনের বৈপরীত্য উঠে আসবে গল্পে।
5/10
তিন হরিহর আত্মা বন্ধু লড়াই করে আলাদা হয়ে যায়। এবং আবার ১৫ বছর পর খাবারের মাধ্যমেই তারা কীভাবে আবার একত্রিত হয় তাঁরা, সেই গল্প জানা যাবে।
6/10
সিরিজে বিখ্যাত ফুড ব্লগার ওজি ওরফে অর্কর চরিত্রে দেখা যাবে অনিন্দ্যকে।
7/10
ব্যাঙ্ক কর্মচারী কপিলের চরিত্রে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে।
8/10
অন্যদিকে উত্তরবঙ্গে নিজের রেস্তোরাঁ মালিক পরীক্ষিতের চরিত্রে দেখা যাবে অর্পণ ঘোষালকে।
9/10
সম্প্রতি হয়ে গেল ওয়েব সিরিজের মিউজিক লঞ্চ।
10/10
এই সিরিজের জন্য বন্ধুত্বে বিশেষ অ্যান্থেম তৈরি করেছে 'হইচই'। নাম 'কুড়মুড় কুড়মুড় ধুম ধারাক্কা'।
Published at : 09 Nov 2022 10:00 PM (IST)
= 10">