Satish Kaushik:শেষযাত্রায় সতীশ কৌশিক
ABP Ananda | 09 Mar 2023 08:32 PM (IST)

শেষযাত্রায় সতীশ কৌশিক
1
অন্তিম যাত্রার পথে প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই প্রয়াত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিককে শেষ দেখাটুকু দেখতে উপস্থিত হয়েছেন রণবীর কাপুর-সহ মুম্বইয়ের অন্য়ান্য তারকারা।
2
এএনআই সূত্রে জানা গিয়েছে, সতীশ কৌশিকের পোস্টমর্টেমে, শরীরে কোনওরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
3
হোলি খেলার পরে রাত ১১টা নাগাদ হঠাৎ অসুস্থবোধ করেন সতীশ কৌশিক।
4
পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা পরিচালকের।
5
সোশ্যাল মিডিয়ায় প্রথম তাঁর মৃত্যুর খবর দেন, অভিনেতা অনুপম খের।
6
এদিন বিকেলে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি থেকে মুম্বই পৌঁছয় সতীশের মরদেহ।
7
প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেছিল কার্যত গোটা বলিউড।
8
আসেন সলমন খান, রণবীর কপূর, নওয়াজউদ্দিন সিদ্দিকি থেকে তাবড় তারকারা। বিহ্বল বার্তা দেন অনিল কপূর।