Shehnaaz Gill: গোলাপি ডিজাইনার শাড়িতে অনুরাগী মনে ঝড় তুললেন শেহনাজ

abp ananda   |  29 Jan 2022 01:52 PM (IST)
Shehnaaz Gill: গোলাপি ডিজাইনার শাড়িতে অনুরাগী মনে ঝড় তুললেন শেহনাজ

শেহনাজ গিল

1

সদ্যই গিয়েছে বলিউড অভিনেত্রী শেহনাজ গিলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেশ কিছু নতুন ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন তিনি।

2

সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন কিছু ছবি পোস্ট করেছেন শেহনাজ গিল। হালকা গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।

3

ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজে মোহময়ী হয়ে শেহনাজ গিল। সঙ্গে পরেছিলেন মানানসই গয়না।

4

গোলাপি শাড়ির সঙ্গে ন্যুড মেকআপে সেজেছিলেন শেহনাজ গিল। গোলাপি আইশ্যাডো এবং ন্যুড লিপস্টিকে সাজেন।

5

ছবি শেয়ার করে শেহনাজ গিল লেখেন, 'স্বপ্ন সত্যি হোক। আপনারা কী অনুভব করেন?'

6

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন শেহনাজ গিল। তাঁর ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো।

7

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেহনাজ গিলকে প্রায় ১১ মিলিয়ন মানুষ ফলো করেন। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে।

8

তাই অভিনেত্রী ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা লাইক কমেন্টে ভরিয়ে দেন অনুরাগীরা। সদ্য পোস্ট করা শেহনাজের ছবিতেও কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন তাঁরা।

9

আগেও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শেহনাজ গিল। কিন্তু টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে আসার পর থেকে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

10

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শেহনাজ গিলের ছবি 'হসলা রাখ'। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জ এবং সোনম বাজওয়াকে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Shehnaaz Gill: গোলাপি ডিজাইনার শাড়িতে অনুরাগী মনে ঝড় তুললেন শেহনাজ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন