Ankita Lokhande Marriage: 'বন্ধুর বিয়ে'তে হাজির কঙ্গনা, পোস্ট করলেন একাধিক ছবি

abp ananda   |  14 Dec 2021 11:46 AM (IST)
Ankita Lokhande Marriage: 'বন্ধুর বিয়ে'তে হাজির কঙ্গনা, পোস্ট করলেন একাধিক ছবি

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীর্ঘকালীন প্রেমিক ভিকি জৈনের সঙ্গে। আজ বিয়ে। গতকাল ছিল 'সঙ্গীত'।

2

টেলি জগতের অনেক চেনা মুখের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনার পোস্ট করা ছবিতে দেখা গেল বেশ মজার আলোচনায় ব্যস্ত ছিলেন দুজনে।

3

অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু কঙ্গনা। তাঁরা একসঙ্গে 'মনিকর্ণিকা' ছবিতে কাজও করেছেন।

4

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'সঙ্গীত' অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন কঙ্গনা। শুভেচ্ছা জানান জুটিকে।

5

একটি ছবিতে পোজ দিয়ে 'থালাইভি' অভিনেত্রী অঙ্কিতা-ভিকিকে 'শ্রেষ্ঠ জুটি'র তকমাও দিলেন।

6

জাঁকজমকপূর্ণ উদযাপনে কঙ্গনা ছাড়াও টেলি জগতের একাধিক তারকা উপস্থিত ছিলেন। তাঁরাও পোস্ট করেন ছবি।

7

চোখ ধাঁধানো লেহেঙ্গা ও গয়না পরে এদিন কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।

8

পোস্টের ক্যাপশনে লেখেন, 'যুদ্ধ নয় ভালবাসো... আজ আমার বন্ধুর বিয়ে।'

9

অন্যদিকে গতকালই মুম্বই পুলিশ আদালতে জানায় এখনই গ্রেফতার করা যাবে না কঙ্গনা রানাউতকে।

10

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন তিনি। সেই পরিপ্রেক্ষিতেই চলা মামলায় বম্বে হাইকোর্ট আপাতত তাঁকে কিছুদিনের রেহাই দিয়েছেন। ছবি সৌজন্য: কঙ্গনা রানাউত ও অঙ্কিতা লোখান্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডল।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Ankita Lokhande Marriage: 'বন্ধুর বিয়ে'তে হাজির কঙ্গনা, পোস্ট করলেন একাধিক ছবি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন