Kapil Dev 83 Promotion: নিজের বায়োপিকের প্রচারে কলকাতায় ঢুঁ মারলেন কপিল দেব

শহরে কপিল দেব
৮৩- ছবির প্রচারে কলকাতায় কপিল দেব। তাঁর চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন রণবীর সিংহ।
সোমবারই শহরে পা রেখেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। তাঁর সঙ্গে এসেছিলেন চিত্র পরিচালক কবীর খান।
কপিলের বায়োপিক ৮৩-পরিচালনা করছেন কবীর খান।
বর্তমান সময়ে ভারতীয় দলের বিভিন্ন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কপিল। অধিনায়ক বিতর্ক নিয়েও কথা বলতে দেখা গেল।
ভারতীয় ক্রিকেট বোর্ড ও সৌরভের সমর্থনেই মুখ খুললেন কপিল দেব।
বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে রোহিতকে দায়িত্ব দেওয়ার বিষয়ও সহমত পোষণ করেন কিংবদন্তী এই অলরাউন্ডার।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ৮৩ ছবিটি। কিছুদিন আগেই ছবির টিজার রিলিজ করেছিল।
ছবিতে কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহের স্ত্রী দীপিকা পাডুকোন।
চার বছর আগে এই ছবির কাজ শুরু হয়েছিল। ১৯৮৩ সালের ফাইনালে কপিল দেবের বিশ্বজয়ের গল্প নিয়ে তৈরি এই ছবি।