Kiara Advani: 'ফাগলি' থেকে 'যুগ যুগ জিও', এক ঝলকে কিয়ারার অভিনয় সফর

abp ananda   |  18 Jun 2022 04:30 PM (IST)
Kiara Advani: 'ফাগলি' থেকে 'যুগ যুগ জিও', এক ঝলকে কিয়ারার অভিনয় সফর

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1

মুক্তির অপেক্ষায় বরুণ ধবন ও কিয়ারা আডবাণী অভিনীত 'যুগ যুগ জিও'। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা গেল।

2

সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারার অপর ছবি 'ভুল ভুলাইয়া ২'। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি।

3

২০১৪ সালে অভিনয় যাত্রা শুরু করেন কিয়ারা আডবাণী। 'ফাগলি' ছবি দিয়ে।

4

২০১৬ সালে 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিতে সাক্ষী রাওয়াতের চরিত্রে অভিনয় তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।

5

২০১৮ সালে কর্ণ জোহরের পরিচালনায় 'লাস্ট স্টোরিজ' অ্যান্থলজিতে সাহসী চরিত্রে অভিনয় করে একসঙ্গে প্রশংসা ও বিতর্ক দুইই পান কিয়ারা।

6

শুধু হিন্দি ছবিই নয়। কাজ করেছেন কিছু দক্ষিণী ছবিতেও। 'ভারত আনে নেনু', 'বিনয় বিধেয় রামা' তার অন্যতম।

7

২০১৯ সালে তাঁর অন্যতম জনপ্রিয় ছবি 'কবীর সিংহ'। এই ছবিতেও তাঁর চরিত্র বেশ সমালোচিত হয়েছিল।

8

বড়পর্দার সঙ্গে ওটিটিতেও একইসঙ্গে কাজ করেছেন তিনি। 'গিল্টি', 'মাসাবা মাসাবা', 'ইন্দু কি জওয়ানি' প্রভৃতি তার উদাহরণ।

9

২০২১ সালের অন্যতম চর্চিত ছবি 'শেরশাহ'তে সিদ্ধার্থ মলহোত্রের বিপরীতে দেখা যায় তাঁকে।

10

বলিউডে কান পাতলেই শোনা যায় কিয়ারা ও সিদ্ধার্থ সম্পর্কে রয়েছেন। তবে জনসমক্ষে কখনও সেই কথা স্বীকার করেননি কেউই।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Kiara Advani: 'ফাগলি' থেকে 'যুগ যুগ জিও', এক ঝলকে কিয়ারার অভিনয় সফর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন