✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Pandit Shiv Kumar Sharma Death: শেষযাত্রায় সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা

abp ananda   |  11 May 2022 11:25 AM (IST)
Pandit Shiv Kumar Sharma Death: শেষযাত্রায় সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা

পণ্ডিত শিব কুমার শর্মা

1

গতকাল প্রয়াত হন বিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা (Pandit Shivkumar Sharma)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বিখ্যাত শিল্পীর প্রয়াণে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া।

2

পরিবার সূত্রে জানা গিয়েছে, পণ্ডিত শিবকুমার শর্মা গত ৬ মাস ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তাঁর ডায়ালিসিস চলছিল।

3

আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

4

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুহুর বাড়িতে শায়িত থাকবে পণ্ডিত শিবকুমার শর্মার দেহ। কিংবদন্তিকে সেখানেই শেষশ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।

5

কাশ্মীরের বাদ্যযন্ত্র সন্তুর উপত্যকার বাইরে খুব একটা পরিচিত ছিল না। এই বাদ্যযন্ত্রটিকে সারা দেশে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল পণ্ডিত শিবকুমার শর্মার।

6

তাঁর হাত ধরে সেতার, সরোদের মতোই জনপ্রিয় হয়ে ওঠে সন্তুর। অনেকেই এই বাদ্যযন্ত্রটির প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন।

7

সন্তুর বাজানোর পাশাপাশি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার (Pandit Hari Prasad Chaurasia) সঙ্গে মিলে ‘শিব-হরি’ নামে বিভিন্ন ছবির সঙ্গীত পরিচালনাও করেন পণ্ডিত শিবকুমার শর্মা। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সিলসিলা’, ‘লমহে’, ‘চাঁদনি’।

8

পণ্ডিত শিবকুমার শর্মা ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সংগীতশিল্পী।

9

পাঁচ বছর বয়স থেকেই পণ্ডিত শিবকুমার শর্মা তাঁর বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে তাঁর ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন।

10

এই ভাবনা থেকেই পণ্ডিত শিবকুমার শর্মাকে ১৩ বছর বয়স থেকেই সন্তুরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তাঁর বাবা। ১৯৫৫ সালে তৎকালীন বম্বেতে পণ্ডিত শিবকুমার শর্মা জীবনে প্রথমবারের মতো জনসম্মুখে সন্তুর বাজান। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে তাঁর খ্যাতি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Pandit Shiv Kumar Sharma Death: শেষযাত্রায় সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.