Rituparno Ghosh Birthday: ঋতুরাজের জন্মদিনে...
ঋতুরাজের জন্মদিনে...
1/10
বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষের আজ জন্মদিন। ১৯৬৩ সালে আজকের দিনেই কলকাতায় জন্ম হয় এই তাঁর।
2/10
ঋতুপর্ণ ঘোষের বাবা-মা দুজনেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন।
3/10
ছাত্র হিসেবে বেশ মেধাবী ছিলেন ঋতুপর্ণ। সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন তিনি
4/10
ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে।
5/10
১৯৯২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'হীরের আংটি'
6/10
দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল' মুক্তি পায় ১৯৯৪ সালে। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান।
7/10
বাংলা চলচ্চিত্রের অন্য়তম সেরা পরিচালক ঋতুপর্ণ ঘোষ ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী।
8/10
দুই দশকের কর্মজীবনে তিনি বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন
9/10
ঋতুপর্ণ ঘোষ ছিলেন ভারতের এলজিবিটি সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। জীবনের শেষ বছরগুলিতে তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করেন।
10/10
. ২০১৩ সালের ৩০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
Published at : 31 Aug 2021 09:00 AM (IST)
= 10">