Rose Care: গাছ ভর্তি গোলাপ চাই! শীতে কীভাবে যত্ন নেবেন?

ABP Ananda   |  25 Nov 2024 01:00 PM (IST)
Rose Care: গাছ ভর্তি গোলাপ চাই! শীতে কীভাবে যত্ন নেবেন?

ফাইল ছবি

1

ভারসাম্য বজায় রাখার জন্য সপ্তাহে একবার সঠিক নিয়ম মেনে জল দিতে হবে। পাশাপাশি জল দিতে হবে গাছের পাতাতেও। যাতে দেখতে সুন্দর লাগবে তো বটেই, একইসঙ্গে গাছের স্বাস্থ্যও ঠিক থাকবে।

2

গাছ বড় হওয়া এবং সুন্দর ফুল ফোটার জন্য সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি প্রয়োজন। এক্ষেত্রে জৈব সার তৈরি করে ব্যবহার করা যায়।

3

জলের মধ্যে সরষে খোল ৩ থেকে ৪ দিন ভিজিয়ে রাখতে হবে। পুরোটা ভেঙে গেলে গোলাপ গাছের চারপাশে ছড়িয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যাতে তা মাটিতে মিশে যায়।

4

গোলাপ গাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে পটাশ, ফসফেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়।

5

এই পুষ্টি সরবরাহ করার কার্যকরী উপায় হল কম্পোস্ট সার ব্যবহার করা। বিশেষ করে ভার্মিকম্পোস্ট, যা অতি প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ। গাছের স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি বৃদ্ধি এবং ফুলকে প্রাণবন্ত করে তোলে।

6

মাটিতে ক্যালসিয়াম মেশালে ফুলের রং হয় গাঢ়। পাশাপাশি পাতাও হয় সবুজ। প্রতি মাসে নির্দিষ্ট দিনে এই সার ব্যবহার করতে হবে।

7

গাছের চারপাশে খনন করার সময় মাটিতে এক টেবিল চামচ হোয়াইটওয়াশিং চুন মেশান। যা গোলাপ গাছের বৃদ্ধি এবং ফুলের রং গাঢ় করতে সাহায্য করে।

8

গোলাপ গাছের স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ছাঁটাই অপরিহার্য। মরে গেছে এমন শাখা নভেম্বরে কেটে ফেলা গুরুত্বপূর্ণ। গাছ ছাঁটলে নতুন শাখার বৃদ্ধি প্রক্রিয়া আরও সহজ হয়। ফুলের উৎপাদনে সাহায্য করে।

9

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Rose Care: গাছ ভর্তি গোলাপ চাই! শীতে কীভাবে যত্ন নেবেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন