Weight Loss: চা-কফি ছেড়ে পান করুন এই পানীয়গুলো, পুজোর আগে ঝেড়ে ফেলুন বাড়তি ওজন

ABP Ananda   |  08 Oct 2023 08:57 AM (IST)
Weight Loss: চা-কফি ছেড়ে পান করুন এই পানীয়গুলো, পুজোর আগে ঝেড়ে ফেলুন বাড়তি ওজন

পুষ্টিবিদরা জানিয়েছেন, এ ধরনের পানীয় অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলে শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে।

1

ঘুম থেকে উঠেই অনেকে কফি কিংবা চায়ের কাপে চুমুক দেন। কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা প্রতিদিন সকালে খালি পেটে বিভিন্ন স্বাস্থ্যকর পানীয় পান করুন।

2

পুষ্টিবিদরা জানিয়েছেন, এ ধরনের পানীয় অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলে শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে।

3

বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে চা কিংবা কফি পান করলে অ্যাসিডিটি, হজমের সমস্যা ও রক্তে শর্করার মাত্রায় ওঠানামা হতে পারে। তাই এর পরিবর্তে কিছু স্বাস্থ্যকর পানীয় খেলে সুস্থ থাকবে শরীর। এছাড়া ওজনও কমবে।

4

হালকা গরম জলে সামান্য হলুদ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সকালে পান করুন। এতে বাড়বে মেটাবলিজম। ফলে শরীরের অতিরিক্ত মেদ কমে যাবে।

5

দুই কাপ জলে এক চিমটি জিরা, গোটা মৌরি ও জোয়ান দিয়ে ফুটিয়ে নিন। পরে এই পানি ছেঁকে একটানে পান করুন। এই পানীয় ওজন কমানোর পাশাপাশি ভালো হজমেও সাহায্য করবে।

6

উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে পান করুন। এতে মধু ও দারুচিনি মেশাতে পারেন। সকালে এই পানীয় খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে। যা ত্বকের জন্য খুব স্বাস্থ্যকর।

7

সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলও খেতে পারেন। এতে শরীর হাইড্রেটের সঙ্গে মেটাবলিজম বাড়বে। এর ফলে শরীর থেকে টক্সিনও বের হয়ে যাবে। উল্লিখিত পরামর্শগুলো থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Weight Loss: চা-কফি ছেড়ে পান করুন এই পানীয়গুলো, পুজোর আগে ঝেড়ে ফেলুন বাড়তি ওজন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন