শুধু স্বাদেই নয়, গুমেও ভরপুর কুল, শীতে রোজ পাতে রাখুন
শুধু স্বাদেই নয়, গুমেও ভরপুর কুল, শীতে রোজ পাতে রাখুন

কুল শুধু স্বাদেই নয়, ভরপুর গুণে
1/10
ভিটামিন-এ, ভিটামিন-সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টসহ আরও অনেক উপকারী উপাদান থাকে। যা আমাদের রোগ প্রতিরোধে যেমন ভূমিকা রাখে, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও বাড়িয়ে দেয়।
2/10
কুল হজমে সহায়ক। এটি কোষ্ঠকাঠিন্যসহ অন্যান্য হজমজনিত সমস্যার সমাধানে সহায়ক।
3/10
বরই এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান টিউমারের উপর সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে। যার ফলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়।
4/10
কুল রক্ত বিশুদ্ধকারক হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য টক কুল উপকারী।
5/10
কুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ফলে এটি সংক্রামক রোগ দূর করতে সহায়তা করে। এটি টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বায় ঘা, ঠোঁটের চামড়া উঠে যাওয়া ইত্যাদি দূর করে।
6/10
কুল চামড়াকে সতেজ রাখে। ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে। ফলে বয়সের ছাপ পড়ে না। কুল কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমের সমস্যার সমাধান করে। খাবারে রুচি বাড়িয়ে তোলে ।
7/10
আয়রন ও ফসফরাস শরীরে রক্ত উৎপাদন এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বৃদ্ধি করে।
8/10
ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে এই ফল। রোদে পোড়া ত্বক সুরক্ষার কাজেও কার্যকর। বরই বয়সের ছাপ পড়তেও বাধা দেয়।
9/10
কুল অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকারক। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য টক কুল উপকারী ফল।
10/10
শুকনো কুল এর মধ্যে স্যাপোনিন, অ্যাল্কালয়েড এবং ট্রাইটারপেনয়েড উপাদান থাকে যারা রক্ত পরিশুদ্ধ করে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে। এটি কোষ্ঠকাঠিন্যসহ অন্যান্য হজমজনিত সমস্যার সমাধান করে। ক্ষুধাবর্ধক হিসেবে কাজ করে।
Published at : 22 Nov 2022 12:50 AM (IST)