Salt Intake And Diabetes : খাবারের সঙ্গে বাড়তি নুন খান ! ডেকে আনছেন ডায়াবেটিসের বিপদ

ABP Ananda   |  04 Nov 2023 07:06 AM (IST)
Salt Intake And Diabetes : খাবারের সঙ্গে বাড়তি নুন খান ! ডেকে আনছেন ডায়াবেটিসের বিপদ

খাবারের সঙ্গে বাড়তি নুন থেকেও ডায়াবেটিসের বিপদ

1

মধুমেহ রোগীদের খাওয়া-দাওয়ার ক্ষেত্রে বিশেষ নজর রাখতেই হয়। বিশেষত মিষ্টি-জাতীয় খাবারে 'বিগ নো' থাকে। কিন্তু এবার গবেষণা বলছে, লাগাম শুধু চিনিতেই নয়, টানতে হবে নুনেও !

2

চিকিৎসকরা বলেন, যাঁদের ব্লাড সুগারের ঝুঁকি রয়েছে, তাঁদের এড়িয়ে চলতে হবে চিনি খাওয়া। কিন্তু মনে রাখতে হবে, শুধু চিনি নয়, বাড়তি নুনেও তরতরিয়ে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি।

3

Mayo Clinic Proceedings -জার্নালে বলা হয়েছে, type-2 diabetes র ঝুঁকির সঙ্গে নুন খাওয়ার সম্পর্ক একেবারেই স্বতন্ত্র। আর্থ-সামাজিক স্তর, জীবনযাপন, অন্যান্য ঝুঁকির বিষয়গুলির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

4

গবেষণা বলছে, শুধু চিনি নিয়ে সতর্ক হলেই হবে না, যাঁরা খাবারে বেশি নুন মেশান বা পাতের পাশে নুন নেন, তাঁদের কিন্তু মধুমেহ হওয়ার ঝুঁকি বেশি

5

মার্কিন যুক্তরাষ্ট্রের Tulane University School of Public Health and Tropical Medicine এর অধ্যাপক লু কুই বলেন, আমরা ইতিমধ্যে জানি যে খাওয়া-দাওয়ার সঙ্গে নুন সীমিত করা কার্ডিওভাসকুলার রোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে, কিন্তু এবার আমাদের গবেষণায় প্রথমবার দেখা গেছে যে নুন এড়ানো টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে।

6

মোট ৪০২০০০ লোকের উপর চলেছিল সমীক্ষা। তাতেই দেখা গিয়েছে, যাঁরা বাড়তি নুন খান তাঁদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি যাঁরা নুন কম খান তাঁদের থেকে বেশি।

7

এই বিশ্লেষণ থেকে দেখা যায়, যাঁরা খাবারে কখনওই বাড়তি নুন খান না কিংবা খুব কম দিন বাড়তি নুন খান, তাঁদের মধুমেহর ঝুঁকি ১৩ শতাংশ বেশি।

8

যাঁরা মাঝেমধ্যে বেশি নুন খেয়ে থাকেন, তাঁরা ২০ শতাংশ বেশি ঝুঁকিতে রয়েছেন। আর যাঁরা রোজই বাড়তি নুন পাতের পাশে রাখেন, তাঁদের ৩৯ শতাংশ বেশি ঝুঁকি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Salt Intake And Diabetes : খাবারের সঙ্গে বাড়তি নুন খান ! ডেকে আনছেন ডায়াবেটিসের বিপদ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন