Exercise for Mental health: মন ভাল রাখতে কেন ব্যায়াম করতে বলেন চিকিৎসকরা ?

ABP Ananda   |  10 Jan 2024 03:13 PM (IST)
Exercise for Mental health: মন ভাল রাখতে কেন ব্যায়াম করতে বলেন চিকিৎসকরা ?

মন ভাল রাখতে কেন ব্যায়াম করতে বলেন বিশেষজ্ঞরা? (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

1

মন ভাল রাখতে চিকিৎসকরা একাধিক পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরামর্শ হল ব্যায়াম করা। কেন মন ভাল রাখতে ব্যায়াম করার কথা বলেন চিকিৎসকরা? (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

2

এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। ন্যাশনাল ইন্স্টিটিউট অব হেলথের গবেষণায় এমনই কিছু কারণের কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

3

উদ্বেগ কমায় : কোনও একটি বিষয় নিয়ে ঘন ঘন চিন্তা হচ্ছে। নানা দুশ্চিন্তা আসছে। এই দুশ্চিন্তা বা উদ্বেগের সমস্যাকেই সামাল দিতে সাহায্য করে ব্যায়াম। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

4

অবসাদ: মানসিক অবসাদ আমাদের ধীরে ধীরে কর্মবিমুখ করে দেয়। এমনকি কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। মনের এই অবসাদ ভাব কমাতেই সাহায্য করে ব্যায়াম। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

5

আত্মবিশ্বাস : আত্মবিশ্বাস সবচেয়ে বেশি জরুরি। কোনও নতুন বা ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে এটিই সবচেয়ে বেশি জরুরি। নিয়মিত ব্যায়ামের অভ্যাস আমাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

6

কগনিটিভ কাজ করার ক্ষমতা: আমাদের ভাবনাচিন্তার ক্ষমতা ও মনের মধ্যে কোনও কিছুর সমাধান করতে পারার ক্ষমতাকে কগনিটিভ ক্ষমতা বলা হয়। ব্যায়াম এই ক্ষমতাও ফিরিয়ে আনে। এর ফলে অনেক ধরনের কাজ করতেই সুবিধে হয়। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

7

মেজাজ ভাল রাখে : মেজাজ বা মুড ভাল রাখে নিয়মমাফিক শরীরচর্চা। মেজাজ ভাল না থাকলে রোজকার কাজ ঠিকমতো হয় না। এমনকি তাতে ভুলও হতে পারে। ব্যায়াম সেই আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

8

রোজের জীবনযাপনে শারীরিক চাপের পাশাপাশি আমরা নানা মানসিক চাপেরও সম্মুখীন হই। আর এই চাপ কমাতেই বিশেষ কার্যকরী নিয়মিত ব্যায়াম। (তথ্যসূত্র: ন্যাশনাল ইন্স্টিটিউট অব হেলথ) (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Exercise for Mental health: মন ভাল রাখতে কেন ব্যায়াম করতে বলেন চিকিৎসকরা ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন