Sugar Cravings: 'সুগার ক্রেভিং' কমাতে প্রতিদিনের মেনুতে রাখতে পারেন এই খাবারগুলি

ABP Ananda   |  11 May 2023 12:05 AM (IST)
Sugar Cravings: 'সুগার ক্রেভিং' কমাতে প্রতিদিনের মেনুতে রাখতে পারেন এই খাবারগুলি

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

ব্রকোলি- সবুজ রঙের ফুলকপি ব্রকোলির মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। স্বাস্থ্য ভালো রাখার জন্য এই সবজি নানা ভাবে উপকার করে। একাধিক পুষ্টিকর উপকরণ রয়েছে ব্রকোলির মধ্যে। এর পাশাপাশি সুগার ক্রেভিংস কমাতেও সাহায্য করে এই সবজি।

2

কুমড়োর বীজ- কুমড়োর বীজ দিয়ে অনেক সুস্বাদু নিরামিষ পদ রান্না করা যায়। আগেকার দিনে মা-ঠাকুমারা এই কুমড়োর বীজ দিয়ে অনেক ধরনের রান্না করতেন। আজকাল চল কিছুটা কমেছে। তবে সুগার ক্রেভিংস কমাতে কুমড়োর বীজ সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। এর সাহায্যে আপনার সুগার ক্রেভিংস নিয়ন্ত্রিত হয়।

3

ওটস- এর মধ্যে রয়েছে সলিউএবেল ফাইবার। শরীরে গ্লুকোজের মাত্রা কমের দিকে রাখতে সাহায্য করে ওটস। এর ফলে সুগার ক্রেভিংসও কমবে। তাই জলখাবারে আপনি ওটস খেতেই পারেন। ওটস দিয়ে বেশ সুস্বাদু স্মুদিও বানিয়ে নেওয়া যায় খুব সহজে।

4

দারুচিনি- এই মশলা সুগার ক্রেভিং কমাতে সাহায্য করে। cinnamaldehyde- যা একটি অ্যান্টি ইনফ্লেমেটরি উপকরণ। এর মাধ্যমে ইনসুলিন সিগন্যালিংয়ের বিষয়টি উন্নত হয়। এছাড়াও এই মশলার রয়েছে আরও অনেক গুণ। বলা ভাল, ভারতীয়দের রান্নাঘরে থাকা প্রায় সব মশলার মধ্যেই রয়েছে একাধিক গুণ।

5

কলা- এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। এই খনিজ ব্লাড সুগারের মাত্রা ঠিকভাবে বজায় রাখে। একই সঙ্গে আপনার সুগার ক্রেভিংস কমাতে সাহায্য করে। এছাড়াও কলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আপনার বাড়ির ছোট্ট সদস্যকে জলখাবারে একটা কলা খাওয়ানো যেতেই পারে।

6

মিষ্টি খেতে ভালবাসেন না এমন বাঙালির সংখ্যা কিন্তু নেহাতই হাতেগোনা। কিন্তু মিষ্টিপ্রেমীদের সঙ্গে 'সুইট টুথ' (Sweet Tooth) ব্যক্তিদের একটা সূক্ষ্ম ফারাক রয়েছে।

7

এই 'সুইট টুথ'-দের ক্ষেত্রেই বেশিরভাগ সময় তৈরি সুগার ক্রেভিংস (Sugar Cravings)। অর্থাৎ মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছে হতে পারে আচমকা।

8

হঠাৎ হঠাৎ মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে হলে, তাকে বলে সুগার ক্রেভিংস। এ জাতীয় অভ্যাস ক্রমশ বাড়তে থাকলে সমস্যা তৈরি হতে পারে।

9

তাই এই সুইট বা সুগার ক্রেভিংস কমানোর জন্য কয়েকটি খাবার প্রতিদিনের মেনুতে যোগ করতে পারেন। কোন কোন খাবার আপনার সুগার ক্রেভিংস কমাতে সাহায্য করবে সেগুলো নিয়েই উপরে আলোচনা করা হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Sugar Cravings: 'সুগার ক্রেভিং' কমাতে প্রতিদিনের মেনুতে রাখতে পারেন এই খাবারগুলি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন