Health: মশার কামড়ে আতঙ্কে? রইল বাঁচার সহজ উপায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  10 Sep 2022 04:11 PM (IST)
Health: মশার কামড়ে আতঙ্কে? রইল বাঁচার সহজ উপায়

মশার কামড় আটকাবেন কী ভাবে?

1

বর্ষা মানেই মশা-মাছি-পতঙ্গদের রমরমা, বংশবিস্তার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো একগুচ্ছ পতঙ্গবাহিত রোগের বাড়বাড়ন্ত।

2

বিশেষত কলকাতা ও রাজ্যের বেশ কিছু জেলায় সন্দেহভাজন ডেঙ্গি আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে।

3

এক্ষেত্রে রোগের উপসর্গ দেখা দিলে কী কী করণীয়, মোটামুটি জানা। কিন্তু রোগটা হওয়ার আগেই তা প্রতিরোধে একেবারে গোড়ার যে কাজ, তাতে আমরা কতটা মনোযোগ দিই?

4

মশার কামড়। আপাত ভাবে নিরীহ দংশন। কিন্তু এর থেকে যে ভয়ঙ্কর অনেক রোগই ছড়াতে পারে তা আমাদের মোটামুটি জানা। তাই রোগ মোকাবিলার প্রথম কথাই হচ্ছে মশার কামড় আটকানো।

5

পুকুর বা ঘন জঙ্গল রয়েছে এমন এলাকায় অন্তত এই সময়ে না যাওয়াই ভাল। কারণ মশাদের বংশবৃদ্ধির অন্যতম জায়গা এগুলিই।

6

মশারি ব্যবহার করা অত্যাবশ্যক। বিশেষত রাতের বেলা ঘুমের সময় বিছানার চারপাশ যেন মশারিতে ঢাকা থাকে।

7

হাত ও পা ঢাকা জামাকাপড় পরুন। মশার কামড় থেকে অনেকটা বাঁচাবে এই ধরনের পোশাক।

8

ঘরের দরজা ও জানলা বন্ধ রাখা জরুরি। এতে মশা-মাছি ও পতঙ্গ ঘরে ঢুকতে পারে না। ফলে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • স্বাস্থ্য
  • Health: মশার কামড়ে আতঙ্কে? রইল বাঁচার সহজ উপায়
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন