Health Tips: ওজন ঝরাতে চান? মিলখা সিং-র পথ নিয়ে দেখতে পারেন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  01 Aug 2022 11:54 PM (IST)
Health Tips: ওজন ঝরাতে চান? মিলখা সিং-র পথ নিয়ে দেখতে পারেন

ওজন ঝরাতে দৌড়ে দেখতে পারেন

1

নিজের মতো করে খাবারদাবার নিয়ন্ত্রণ থেকে জিমে শরীরচর্চা, কিছুতেই ওজন কমছে না? তা হলে দৌড়ে দেখবেন নাকি?

2

সব রকম এক্সারসাইজ সকলের জন্য উপযোগী নয়, একথা প্রথমেই বলে দেন ফিটনেস বিশেষজ্ঞরা।

3

তবে সাধারণভাবে রানিং বা দৌড় যে ওজন ঝরানোর জন্য কার্যকরী, সেটা মোটামুটি প্রমাণিত।

4

'রানিং' অনেক ধরনের হতে পারে। ঠিক কীসের জন্য এই এক্সারসাইজ করছেন, তার উপরই নির্ভর করবে আপনি কোন ধরনের রানিং করতে চান।

5

প্রথমত 'বেস রান'। সাধারণত ১০ কিলোমটার বা তার কম দূরত্ব দৌড়তে হয়। আপনি নিজের গতিতে দৌড়তে পারেন।

6

'লং রানস'। নানা ধরনের 'বেস রান' করতে হয় এতে। স্পিড মোটের উপর হেরফের করা যায় না। সার্বিক ফিটনেস বাড়াতে এটির ভূমিকা অত্যন্ত দুরন্ত।

7

'ইনটেন্স রান'। এক্ষেত্রে সাধারণত হাফ মাইল থেকে ১ মাইল দৌড়নোর পর ৪০০-সাড়ে ৪০০ মিটারের হালকা জগিং করতে হয়। দৌড়নোর গতি বাড়াতে কাজে দেয় এটি।

8

এছাড়াও রয়েছে, 'হিল রিপিট', 'রিকভারি রানস', 'প্রোগ্রেশন রানস'। প্রত্যেকটির উদ্দেশ্য আলাদা। কোনটা আপনার জন্য জরুরি সেটি অবশ্য সবচেয়ে ভালো কোনও ফিটনেস বিশেষজ্ঞই বলতে পারবেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Health Tips: ওজন ঝরাতে চান? মিলখা সিং-র পথ নিয়ে দেখতে পারেন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন