✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Cabbage Cleaning: কড়াইয়ে ফেলে দিলেই হল না, বাঁধাকপি কাটা-ছাড়ানোর সঠিক নিয়ম জানেন তো?

পম্পা অধিকারী সিংহ   |  08 Feb 2026 04:19 PM (IST)
Cabbage Cleaning: কড়াইয়ে ফেলে দিলেই হল না, বাঁধাকপি কাটা-ছাড়ানোর সঠিক নিয়ম জানেন তো?

ছবি: ফ্রিপিক।

1

তরকারি রান্না করে খাওয়া যায়। আবার চাউমিন থেকে স্যালাড, সর্বত্রই ব্যবহার বাঁধাকপির।

2

কিন্তু বহুল ব্যবহৃত হলেও, বাঁধাকপির ভিতর ছোট ছোট পোকা লুকিয়ে থাকে, যা বাইরে থেকে চোখে পড়ে না।

3

পাতার পরতে পরতেও লুকিয়ে থাকে পোকা। তাই বাঁধাকপি কাটতে বসার আগে, তা ভাল করে পরিষ্কার করে নেওয়া জরুরি।

4

সরাসরি মাটির উপর জন্মায় বাঁধাকপি। এর পাতার পরতে পরতে পোকা, পতঙ্গ ঢুকে থাকা তাই স্বাভাবিক। ভাল করে ধুলে পোকামাকড়, ময়লা, ব্যাকটিরিয়া, কীটনাশক সব বেরিয়ে যাবে।

5

প্রথমে বাইরের দিকের তিন-চারটি ছাড়িয়ে ফেলে দিন। এর পর তিন বা চারটি ভাগে কেকে নিন। এতে ভিতরে পোকামাকড় ঢুকে থাকলে সহজেই চোখে পড়বে।

6

বাঁধাকপি ছোট ছোট করে নিয়েই কড়াইতে দেবেন না। ১০ থেকে ১৫ মিনিট লবণ জলে ভিজিয়ে রাখুন। এতে লুকিয়ে থাকা পোকামাকড় বেরিয়ে আসবে।

7

পরিষ্কার জলে ১-২ চামচ ভিনিগার মিশিয়েও নিতে পারেন। ৫-৭ মিনিট তাতে ডুবিয়ে রাখুন বাঁধাকপি। ভিনিগারের সংস্পর্শে এলে ব্যাকটিরিয়া বাঁচবে না। পোকামাকড়ও বেরিয়ে আসবে।

8

এর পর কল খুলে জলের নীচে রাখুন কেটে রাখা বাঁধাকপি। দু’-তিনবার করে ধুয়ে নিন ভাল করে। কড়াইয়ে দেওয়ার আগে ভাল করে দেখে নিন।

9

বাঁধাকপি কিন্তু অনেক ক্ষণ ধরে সেদ্ধ করতে বা একেবারে গলিয়ে ফেলা উচিত নয়। আবার সরাসরি সেদ্ধ করাও উচিত নয়। আগে ভেজে নেওয়া উচিত।

10

বাঁধাকপি কেটে ফেলে রাখবেন না বেশি ক্ষণ। এতে শুকিয়ে যায় বাঁধাকপি। চেষ্টা করুন সমান ভাবে কাটার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Cabbage Cleaning: কড়াইয়ে ফেলে দিলেই হল না, বাঁধাকপি কাটা-ছাড়ানোর সঠিক নিয়ম জানেন তো?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.