Cake Recipe: ফ্লেভার নয়, টাটকা আনারস দিয়ে বাড়িতে সহজেই তৈরি করুন কেক

abp ananda   |  31 Aug 2022 01:50 PM (IST)
Cake Recipe: ফ্লেভার নয়, টাটকা আনারস দিয়ে বাড়িতে সহজেই তৈরি করুন কেক

আনারসের কেক

1

পাইন্যাপেল ফ্লেভারের কেক তো খেয়েছেন। এবার আসল আনারসের কেক বানিয়ে ফেলুন। তাও বাড়িতে।

2

কেক তৈরি করতে লাগবে আনারস ২টি (স্লাইস করে কাটা), ময়দা আধ কাপ, মাখন অথবা তেল আধ কাপ, চিনি আধ কাপ, গুঁড়ো দুধ ১ চা-চামচ, ডিম ২টি, বেকিং পাউডার আধ চা-চামচ এবং চিনি আধ কাপ।

3

কেক তৈরি করতে প্রথমে আনারস সেদ্ধ করে জল ছেঁকে নিন। মাখন, চিনি ও ডিমের সঙ্গে ময়দা ও অন্যান্য উপাদান মিশিয়ে কেক তৈরির ব্যাটার তৈরি করে নিতে হবে।

4

এবার চিনি গলিয়ে ক্যারামেল তৈরি করুন। কেক মোল্ডে ক্যারামেল মিশিয়ে তার উপর আনারসের টুকরোগুলো দিতে হবে।

5

ওভেনে ১৭০ থেকে ১৮০ ডিগ্রিতে ৩০-৩৫ মিনিট ধরে বেক করে নিন। হয়ে গেলে আনমোল্ড করে নিতে হবে।

6

এ ক্ষেত্রে নিচের দিকটা উপরে থাকবে। তারপর স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রাখতে হবে।

7

ঠান্ডা হলে পরিবেশন করুন। বাড়িতে অনেক আনারস জমে গেলে সহজেই কেক বানিয়ে চমকে দিন পরিবারের ছোট থেকে বড় সকলকে।

8

আনারসে প্রাকৃতিক মিষ্টত্ব রয়েছে। মিষ্টি ও রসালো ফল হিসেবে এটি বহু মানুষ খেতে পছন্দ করেন।

9

তার মানেই কি আনারস আমাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে? বিশেষজ্ঞদের মতে, আনারসে থাকা প্রাকৃতিক মিষ্টি মধুমেহ রোগীদের জন্য ক্ষতিকর নয়।

10

তাঁরা এই ফল খেতে পারেন। কিন্তু অবশ্যই কোনও কিছু বেশি খাওয়া স্বাস্থ্যকর নয়। তাই খুব বেশি পরিমাণে নয়, তবে, এই ফল তাঁরা খেতেই পারেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Cake Recipe: ফ্লেভার নয়, টাটকা আনারস দিয়ে বাড়িতে সহজেই তৈরি করুন কেক
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন