Contact Lenses: চোখে লেন্স পরেন? অতি অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

ABP Ananda   |  22 Feb 2023 03:39 PM (IST)
Contact Lenses: চোখে লেন্স পরেন? অতি অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র

1

অনেকেই চোখে চশমা পরার তুলনায় লেন্স পরতে বেশি পছন্দ করেন। তবে এই লেন্স পরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

2

চোখে কোনওরকম ইনফেকশন থাকলে লেন্স না পরাই মঙ্গলজনক। এক্ষেত্রে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

3

চোখে লেন্স পরার সময় আঙুলের ডগা যাকে বলে ফিঙ্গার টিপস, সেটা ব্যবহার করা উচিত। এক্ষেত্রেই তর্জনী বা মধ্যমা ব্যবহার করুন।

4

লেন্স ভাল ভাবে উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার হাত ছাড়া কখনই লেন্স ধরা উচিত নয়।

5

লেন্স পরার আগে সবসময় ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ভালভাবে হাত না ধুয়ে লেন্স পরা উচিত নয়।

6

লেন্স পরে কখনও ঘুমিয়ে পরবেন না। অতি অবশ্যই মনে করে ঘুমনোর আগে লেন্স খুলে নেওয়া প্রয়োজন।

7

লেন্স পরার পর চোখে কোনও রকম সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

8

অনেকে রঙিন লেন্স পরতে পছন্দ করেন। এক্ষেত্রে যাঁদের চোখ খুব সেনসিটিভ তাঁরা আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন।

9

যদি লেন্স পরার পর চোখে দেখতে কোনওভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেন্স খুলে ফেলতে হবে। সলিউশন দিয়ে ভালভাবে পরিষ্কার করার পর আবার লেন্স ব্যবহার করুন।

10

যাঁরা নিয়মিত ভাবে লেন্স ব্যবহার করেন, তাঁরা অন্তত সঙ্গে একটা অতিরিক্ত লেন্স রাখবেন। নাহলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Contact Lenses: চোখে লেন্স পরেন? অতি অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন