✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Eye Health: চোখের ক্ষতি এড়াতে বালিশে মাথা রেখে, না বালিশ ছাড়া শোওয়া উচিত?

পম্পা অধিকারী সিংহ   |  26 Feb 2026 09:05 PM (IST)
Eye Health: চোখের ক্ষতি এড়াতে বালিশে মাথা রেখে, না বালিশ ছাড়া শোওয়া উচিত?

ছবি: ফ্রিপিক।

1

শোওয়ার সময়ই যা ব্যবহার। তাই বালিশ নিয়ে বেশি মাথা ঘামাতে নারাজ আমরা। কিন্তু কোন বালিশে মাথা রেখে ঘুমাচ্ছেন, তার উপর নির্ভর করে দৃষ্টিশক্তিও।

2

ভুল বালিশে শুলে অকালেই দৃষ্টিশক্তি কমতে পারে, এমনকি দৃষ্টিশক্তি চলেও যেতে পারে বলে উঠে এসেছে গবেষণায়। জানুয়ারি মাসে British Journal of Ophthalmology-তে এ নিয়ে বিশদ তথ্য তুলে ধরা হয়েছে।

3

গ্লকোমা আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা চালান গবেষকরা, যেখানে চোখের ভিতর জমা হওয়া তরল এবং চাপ অপটিক নার্ভের ক্ষতি করে এবং ক্রমশ দৃষ্টিহীনতার দিকে এগিয়ে নিয়ে যায়।

4

রোগীদের বালিশ দিয়ে এবং বালিশ ছাড়া শোওয়ানো হয়। সেই নিরিখে বিবেচনা করে দেখা হয় ফারাক। দেখা যায়, বালিশ ছাড়া শুলে চোখের উপর কম চাপ পড়ছে। কিন্তু একের বেশি বালিশের উপর মাথা রেখে শুলে চাপ পড়ে অনেক বেশি।

5

গবেষকরা জানিয়েছেন, গ্লকোমা রোগীরা যতই ওষুধ খান না কেন, এমন ভঙ্গিতে শোওয়া উচিত নয়, যাতে চোখের উপর বেশি চাপ পড়ে। যাঁরা বালিশ ছাড়া শুয়েছিলেন, তাঁদের পরবর্তীতে বালিশে শোওয়ানো হলে চোখের উপর ৬৭ শতাংশ বেশি চাপ পড়ে।

6

গবেষকরা জানিয়েছেন, বালিশের উপর মাথা রেখে শুলে চোখের উপর বেশি চাপ পড়ে কারণ ওই সময় ঘাড়ের শিরার উপর চাপ পড়ে, যা মাথা থেকে হৃদযন্ত্রে রক্ত চালান করে।

7

আলট্রাসাউন্ডে দেখা গিয়েছে, সুস্থ-সবল লোকজনও যখন বালিশে মাথা রেখে শুচ্ছেন, তাঁদের ঘাড়ের শিরার ফাঁপা অংশটি সঙ্কুচিত হয়। দীর্ঘদিন এভাবে চললে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু হতে পারে।

8

গবেষকরা জানিয়েছেন, ২০৬০ সাল নাগাদ ব্রিটেনে গ্লকোমার রোগীর হারে ৬০ শতাংশ বৃদ্ধি দেখা দিতে পারে। UCL এবং Moorfields Eye Hospital-ও বিপদবাণী শুনিয়েছে।

9

বালিশ ছাড়া শুয়ে থাকলে চোখের উপর কম চাপ পড়ে। তাই বালিশ ছাড়া বা পাতলা বালিশে শোয়া যেতে পারে। দু’টি বালিশ পর পর সাজিয়ে, বা উঁচু বালিশে মাথা না রেখে শোয়াই ভাল। তার চেয়ে ঘাড়ের দিকে ঢালু বালিশে মাথা রাখতে পারেন।

10

মানুষ বিশেষে অভ্যাসও আলাদা। তাই যাতে আরাম লাগে, ঘুমে ব্যাঘাত না ঘটে, সেভাবেই শোওয়ার অভ্যাস করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Eye Health: চোখের ক্ষতি এড়াতে বালিশে মাথা রেখে, না বালিশ ছাড়া শোওয়া উচিত?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.