Carbide Test for Mangoes: গাছপাকা না কার্বাইডে পাকানো? আম চিনুন এই উপায়ে…

ABP Ananda   |  29 Mar 2025 04:31 PM (IST)
Carbide Test for Mangoes: গাছপাকা না কার্বাইডে পাকানো? আম চিনুন এই উপায়ে…

ছবি: ফ্রিপিক।

1

মরশুমি ফলের কথা উঠলে সবার আগে আমের কথা মনে পড়ে। গরমে আমের সরবত থেকে আম দই, মুখিয়ে থাকি সকলেই।

2

কিন্তু গাছ পাকা আমের স্বাদের সঙ্গে কার্বাইডে পাকানো আমের স্বাদের কোনও তুলনাই হয় না। কোন আম কার্বাইডে পাকানো, তো বোঝা কিন্তু সহজ।

3

আমের রং ভাল করে লক্ষ্য করুন। গাছপাকা আম হলে সবুজ ও হলুদের মিশ্রণ চোখে পড়বে গায়ে। কার্বাইডে পাকানো হলে খাপছাড়া ভাবে কোথাও হলুদ, কোথাও সবুজ ছোপ চোখে পড়বে।

4

রাসায়নিক মুক্ত আম হবে রসালো। একটুতেই মুখ ভরে যাবে। কার্বাইডে পাকানো আম ততটা রসালো হয় না।

5

কার্বাইড বেশিমাত্রায় প্রয়োগ করা হলে খাওয়ার সময় ঝাঁঝ অনুভব করবেন, স্বাদকোরকগুলিতে কিছু বিঁধছে বলে মনে হবে। কিছু ক্ষেত্রে রাসায়নিক যুক্ত আম খেয়ে পেটের যন্ত্রণা, ডায়রিয়া এবং গলা জ্বালাও করে।

6

গাছ পাকা আম হলে, তার চারপাশে মাছি ওড়া স্বাভাবিক। রাসায়নিক প্রয়োগ করা হলে, তেমনটা ঘটবে না।

7

একবালতি জলে কিনে আনা আম ফেলে দিন। রাসায়নিক প্রয়োগ করে পাকানো হলে জলের উপর ভেসে উঠবে।

8

একটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আমের কাছে আনুন। আমে আগুন ধরে গেলে বা আগুনের ফুলকি জ্বলে উঠলে বুঝবেন রাসায়নিক রয়েছে।

9

কার্বাইডে পাকানো আমই যদি বিক্রি করে কোনও দোকান, তাদের বিরুদ্ধে অভিযোগও জানাতে পারেন।

10

ফুড সেফটি বিভাগের ওয়েবসাইটে গিয়ে বা সংশ্লিষ্ট এলাকায় বিভাগীয় নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Carbide Test for Mangoes: গাছপাকা না কার্বাইডে পাকানো? আম চিনুন এই উপায়ে…
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন