Garlic Chicken: কীভাবে চটজলদি বাড়িতেই বানাবেন গার্লিক চিকেন?
ফাইল ছবি
1/10
গার্লিক চিকেন অত্যন্ত সুস্বাদু খাবার। তবে শুধুমাত্র রেস্তোরাঁতেই নয়। গার্লিক চিকেন বানিয়ে ফেলা যায় বাড়িতেই।
2/10
অত্যন্ত সহজ পদ্ধতিতে, সহজলভ্য কয়েকটি জিনিসের মাধ্যমেই বানিয়ে ফেলা যায় গার্লিক চিকেন।
3/10
কীভাবে বানাবেন গার্লিক চিকেন?
4/10
গার্লিক চিকেন বানাতে প্রয়োজন ৪০০ গ্রাম ছোট করে কাটা চিকেনর টুকরো। ১ চা চামচ আদা বাটা। ১ চা চামচ রসুন বাটা। ১ চা চামচ শুকনো লঙ্কা বাটা। ১ টা ডিম। ৩ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার। ১ কাপ চিকেন স্টক। ১ টেবিল চামচ ময়দা। স্বাদমতো নুন। প্রয়োজন মতো সাদা তেল। ৩ টে পেঁয়াজ বড় করে কাটা। ১ চা চামচ রসুন কুচি। ৩ টে কাঁচা লঙ্কা চেরা। ১/২ ক্যাপ্সিকাম চৌক করে কাটা। ১/২ চা চামচ চিনি।
5/10
চিকেন ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর আদা রসুন বাটা, লঙ্কা বাটা, ডিম দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিতে হবে।
6/10
ভাজার আগে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে মেখে নিতে হবে।
7/10
তেল গরম করে নিয়ে চিকেন ভেজে নিতে হবে।
8/10
ওই তেলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে ১ মিনিট ভেজে ক্যাপসিকাম ও লঙ্কা দিয়ে আর ও ১ মিনিট ভাজতে হবে।
9/10
সামান্য চিনি দিয়ে চিকেন টস করে নিতে হবে। চিকেন স্টকে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
10/10
পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে।
Published at : 23 Nov 2021 06:08 PM (IST)
= 10">