Til Barfee: জিভে জল আনা তিলের বরফি এ বার বাড়িতেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  14 Jan 2022 09:26 PM (IST)
Til Barfee: জিভে জল আনা তিলের বরফি এ বার বাড়িতেই

তিলের বরফি এ বার বাড়িতেই। ছবি: পিক্সাবে।

1

তিলের নাড়ু, তিলের গজা তো খেয়েছেন। কিন্তু তিলের বরফি!

2

নামজাদা দোকানেও সচরাচর পাওয়া যায় না। তবে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন।

3

কী কী লাগবে- খোসা ছাড়ানো সাদা তিল এক কাপ, খোয়া ক্ষীর, তিন চামচ ঘি, আধ কাপ চিনি।

4

প্রণালী-হালকা গোলাপি রং ধরা না পর্যন্ত তিল রোস্ট করুন কড়াইয়ে। থালায় ঢেলে ঠান্ডা হতে দিন।

5

গরম কড়াইয়ে ঘি দিন। খোয়া ক্ষীর গুঁড়ে করে দিন তার মধ্যে। হালকা গোলাপি হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

6

এ বার ক্ষীরের মধ্যে রোস্ট করে রাখা তিল ঢেলে দিন। চিনি দিন তার মধ্যে।

7

তিন-চার মিনিট ধরে নাড়তে থাকুন, যত ক্ষণ পর্যন্ত না চিনি পুরোপুরি গলে যাচ্ছে।

8

এ বার ঘি মাখানো থালায় মিশ্রণটি ঢেলে ফেলুন। খুন্তি দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিন।

9

মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন। তার পর পছন্দ মতো আকারে কেটে নিন।

10

শেষ পাতে পরিবেশন করতে পারেন। বাড়িতে অতিথি আপ্যায়নেও তিলের বরফি বাজিমাত করতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Til Barfee: জিভে জল আনা তিলের বরফি এ বার বাড়িতেই
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন