Snacks for Midnight Cravings: মাঝরাতে দুষ্টু খিদে! উপায় হাতের কাছেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  25 Jan 2022 11:34 PM (IST)
Snacks for Midnight Cravings: মাঝরাতে দুষ্টু খিদে! উপায় হাতের কাছেই

প্রতীকী চিত্র।

1

‘আর্লি টু বেড, আর্লি টু রাইজ’, অনেকের কাছেই সুস্বাস্থ্যের মন্ত্র এই দুই ছত্র। কিন্তু আজকের দিনে ৯টা-৫টার চাকরি বলে কিছু হয় না। বাড়ি ফিরেত রাত হয়ে যায় অনেকেরই।

2

মাঝেমধ্যে তাড়াতাড়ি বাড়ি ফেরার সুযোগ হয়। সে ক্ষেত্রে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার প্রবণতাও দেখা যায়।

3

কিন্তু তাতে বাদ সাধে শরীর। ৯টায় শুয়ে পড়লে মাঝরাতে ঘুম ভেঙে যায় অনেকেরই। আর তখন খিদে পাওয়াও বাধ্যতামূলক। এমন দুষ্টু খিদেকে জব্দ করতে পারেন হালকা খাবারে।

4

ঘুম ভেঙে উঠে ফোনে খুটখাট করার অভ্যাস রয়েছে! সঙ্গে নিয়ে নিন পপকর্ন। এতে খিদেও মিটবে আবার দুশ্চিন্তাও কমবে।

5

কাজের চাপে দুপুরে ফল খাওয়া হয় না! রাতের ঘুম ভাঙলে ফ্রিজ থেকে বার করে মুখে চালান করে দিন স্ট্রবেরি, কালো আঙুর বা টুকটাক ফল।

6

শুধু ব্রেকফাস্টে নয়, রাতেও খাওয়া যেতে পারে সিরিয়াল বা কর্নফ্লেক্স। দুধ গরম করে অল্প কর্নফ্লেক্স খান। কর্নফ্লেক্সের পরিবর্তে ওটস, বার্লিও খেতে পারেন।

7

ব্যস্ততার মধ্যে খাবার সময় পাওয়া যায় না। তাই ব্যাগে এনার্জি বার রাখেন অনেকেই। রাতের দুষ্টু খিদে তাড়াতেও তার জুড়ি নেই।

8

বেশি ক্যালরি যাওয়ার ঝুঁকি নেই, ফাইবার এবং ভিটামিন সি সমৃদ্ধ কিউয়িও হতে পারে মাঝরাতের স্ন্যাক্স। কিউয়ি খেয়ে ঘুমাতে গেলে মাঝরাতে ঘুম ভাঙার সম্ভাবনাও কম।

9

সুস্বাদু, স্বাস্থ্যকর আবার পেটও ভরে। রাতে ঘুম ভাঙলে কাজু, আমন্ড, বা ফলের বীজ খেতে পারেন। এ থেকে প্রোটিন, ফাইবার পাওয়া যায়।

10

পদ্মফুলের বীজ বা মাখানা খেয়ে তাড়াতে পারেন দুষ্টু খিদে। দেখতে পপকর্নের মতো। স্বাস্থ্যকর এবং সুস্বাদুও।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Snacks for Midnight Cravings: মাঝরাতে দুষ্টু খিদে! উপায় হাতের কাছেই
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন