✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Lifestyle: স্মৃতিশক্তিতে ধার দিতে চান? রয়েছে মজার খেলা

ABP Ananda   |  06 Nov 2022 01:20 PM (IST)
Lifestyle: স্মৃতিশক্তিতে ধার দিতে চান? রয়েছে মজার খেলা

স্মৃতিশক্তিতে ধার দিতে চান? রয়েছে মজার খেলা

1

লেখাপড়া হোক বা কর্মক্ষেত্র, যা দেখছি বা শুনছি, 'মনে রাখা' বড় জরুরি। কিন্তু বহু সময়ই দেখা যায়, অনেক চেষ্টা করলেও স্মৃতি বিশ্বাসঘাতকতা করছে। কী করণীয়?

2

মন নিয়ে যাঁদের চর্চা, তাঁদের অনেকেরই পরামর্শ এসব ক্ষেত্রে স্মৃতিশক্তির ধার বাড়াতে কিছু গেমস দারুণ কাজে দিতে পারে।

3

এমন গেমসের তালিকায় কী কী রয়েছে? প্রথমেই 'সুদোকু'। কেউ কেউ মনে করেন, 'শর্ট টার্ম মেমরি'-র পাশাপাশি এটি লজিক্যাল রিজনিং শক্তিশালী করতেও সাহায্য করে।

4

স্মৃতির যে অংশটি 'ওয়ার্কিং মেমরি' নামে পরিচিত, সেটিকেও অনেকখানি রেহাই দেয় এই খেলা।

5

এবার আসা যাক 'কার্ড রিকল'-এ। এটি ভার্চুয়ালিও খেলা যেতে পারে। স্মৃতির পাশাপাশি মনোযোগ বাড়াতেও দারুণ কাজে দেয় এই খেলা।

6

ক্রসওয়ার্ড পাজেলের ভক্ত? সেক্ষেত্রে অজান্তেই স্মৃতির গোড়ায় শান দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সঙ্গে আপনার শব্দের ভাণ্ডারও বাড়বে এই খেলায়।

7

দাবা খেলায় যদি আগ্রহ থাকে, তা হলে তো কথাই নেই। একসঙ্গে অনেকগুলি ভাল দিক রয়েছে এই খেলার।

8

ফোকাস বাড়ে। শর্ট টার্ম মেমরি, মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতাতেও শান দেওয়া যায়। তবে স্মৃতি সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা আরও নির্দিষ্ট কিছু কৌশলের কথা বলতে পারেন। সুতরাং প্রয়োজন বুঝলে তাঁদের কাছে যেতে পারেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Lifestyle: স্মৃতিশক্তিতে ধার দিতে চান? রয়েছে মজার খেলা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.