Dengue: সাধারণ জ্বর নাকি ডেঙ্গিতে আক্রান্ত? কীভাবে বুঝবেন?

abp ananda   |  10 Aug 2022 04:39 PM (IST)
Dengue: সাধারণ জ্বর নাকি ডেঙ্গিতে আক্রান্ত? কীভাবে বুঝবেন?

Dengue

1

জ্বর হলে কী করবেন প্রাথমিক পর্যায়ে? কীভাবেই বা বুঝবেন সাধারণ জ্বর নাকি ডেঙ্গিতে আক্রান্ত আপনি? এ নিয়ে এবিপি লাইভকে বিস্তারিত জানালেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরিন্দম বিশ্বাস এবং ভাইরোলজিস্ট ডাঃ যোগীরাজ রায়। 

2

কমিউনিটি মেডিসিনের ভাষায় ডেঙ্গি প্রিভেন্টিভ রোগগুলির তালিকাতেই পড়ে। অর্থাৎ একটু সতর্ক হলেই ভেক্টরের বংশবৃদ্ধি প্রতিরোধ করে ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো যেতে পারে। 

3

কীভাবে আটকাবেন জীবানুর বংশবৃদ্ধি? সাধারণত জমা জলেই জন্ম নেয় ডেঙ্গির লার্ভা। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, এক ছিপি জলেও জন্ম নিতে পারে ডেঙ্গির মশা। বিশেষত বর্ষাকালে এডিস মশার প্রকোপ বাড়ে।

4

সকালেই কামড়ায় ডেঙ্গির মশা। তবে রাতেও যে একেবারে চিন্তামুক্ত এমনটা বলা যায় না। জোরালো আলোর প্রভাবে রাতেও এডিস মশার দ্বারা আক্রান্ত হতে পারেন আপনি।

5

এলাইজা প্রক্রিয়ায় রক্ত পরীক্ষার পাশাপাশি যে বিষয়টি চিকিৎসকরা লক্ষ্য করেন, তা হল হাঁচি এবং নাক দিয়ে জল পড়ছে কিনা। এই উপসর্গ দুটি থাকলে ডেঙ্গির আশঙ্কা কম। 

6

কীভাবে আটকাবেন জীবানুর বংশবৃদ্ধি? সাধারণত জমা জলেই জন্ম নেয় ডেঙ্গির লার্ভা। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, এক ছিপি জলেও জন্ম নিতে পারে ডেঙ্গির মশা।

7

কোথাও জল জমতে দেবেন না। অ্য়ালার্জির সমস্যা না থাকলে মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করুন। যতটা সম্ভব ঢাকা জামাকাপড় পড়ুন। জলের মধ্যে রাখতে হয় এ ধরনের ইনডোর প্ল্যান্টগুলো সম্ভব হলে ঘর থেকে সরিয়ে ফেলুন বর্ষার সময়ে। মশারি ব্যবহার জরুরি।

8

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি সাধারণত ১০ দিনের রোগ (সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়)। সমস্যা এবং তার সমাধান এই সময়কালেই সম্ভব। জ্বর হলে কোনওদিক না ভেবে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যান এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।

9

১০ শতাংশ ক্ষেত্রে জ্বর নেমে গিয়ে রোগী যখন সুস্থ হতে শুরু করে তখনই হিমোকনসেন্ট্রেশন হয়ে যেতে পারে। একে বলে রিকভারি ফেজ কমপ্লিকেশন।

10

পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়লে প্রথম থেকেই প্রচুর জল, ফলের রস জাতীয় ফ্লুইড গ্রহণ করুন। এর চিকিৎসা বলতে প্যারাসিটামল এবং ফ্লুইড দেওয়া। এর বেশি করার মতো বিশেষ কিছুই নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Dengue: সাধারণ জ্বর নাকি ডেঙ্গিতে আক্রান্ত? কীভাবে বুঝবেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন